IPL 2025: কেকেআর ছেড়ে দিলে কোন দলে খেলতে চান? খোলসা করে দিলেন রিঙ্কু সিং

IPL 2025: আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূরণ করে ফেললেন রিঙ্কু সিং। গত বছর অগাস্টে রিঙ্কুর টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল আজকের দিনেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

ভারতের হয়ে ২টি একদিনের আন্তর্জাতিক ও ২৩টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন রিঙ্কু। যদিও টি২০ বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি। ছিলেন রিজার্ভ হিসেবে।

IPL 2025

চলতি বছর আইপিএলেও রিঙ্কু প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে শেষের দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন। ১৪টি ম্যাচে রান করেছিলেন ১৬৮। সর্বাধিক স্কোর ২৬ রানের। তবুও রিঙ্কু আইপিএল কিংবা ভারতের হয়ে নেমে ম্যাচের রং বদলে দিতে পারেন।

আইপিএলে কোন দল কতজনকে ধরে রাখবে সেটা এখনও স্পষ্ট নয়। কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ধরে রাখবে বলেই মনে করা হচ্ছে। কর্ণধার শাহরুখ খান নিজেই রিঙ্কুকে পছন্দ করেন। ফলে তাঁর মতো আগ্রাসী ব্যাটারকে কেকেআর হাতছাড়া করতে চাইবে না।

শ্রীলঙ্কা সফরে বল হাতেও রিঙ্কু কামাল দেখিয়েছেন। তবে যদি তাঁকে কেকেআর ছেড়ে দেয় তাহলে কোন দলে যাবেন? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিঙ্কু জানিয়েছেন, সেক্ষেত্রে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যেতে চাইবেন এবং তা বিরাট কোহলির জন্যই।

দলীপ ট্রফির জন্য যে দল নির্বাচকরা বেছে নিয়েছেন তার মধ্যে কোনওটিতেই নেই রিঙ্কু। তবে এই বিষয়ে ভেঙে পড়ছেন না তিনি। রিঙ্কুর কথায়, আমি লাল বলের ক্রিকেটে তেমন ভালো কিছু করিওনি। রঞ্জি ট্রফিতেও বেশি খেলতে পারিনি। ২-৩টি ম্যাচে নামলেও ভালো খেলতে পারিনি।

রিঙ্কুর দাবি, সেই কারণেই দলীপে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। যদিও আসন্ন রঞ্জি ট্রফিতে নির্বাচকদের নজর কেড়ে টেস্ট দলের ঢোকার জন্য নিজের দাবি জোরালো করতে চান রিঙ্কু। শ্রীলঙ্কায় বল হাতে ২ উইকেট নেওয়ায় তিনি যে বোলিং করতেন, সেটা সকলে জেনে গিয়েছেন বলেও জানান কেকেআরের বড় ভরসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+