IPL 2025: ঘরের মাঠে ধরাশায়ী হার্দিকরা, দাপুটে পারফরম্যান্স করে বিরাট জয় হাসিল আরসিবির

মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করল আরসিবি। হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে ১২ রানে জয় তুলে নিল রজত পাটীদারের দল।

সোমবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে ২২ গজে বল হাতে প্রত্যাবর্তন করলেন জসপ্রীত বুমরাহ। শেষ ম্যাচে খেলতে না পারলেও এই ম্যাচে দলে ফিরলেন রোহিত শর্মা। তবে রোহিত পরিবর্ত হিসাবে দলে ছিলেন।

Mumbai Indians

প্রথমেই সল্টকে ফিরিয়ে শুরুতে মুম্বই সমর্থকদের মুখে হাসি ফোটান ট্রেন্ট বোল্ট। কিন্তু ক্রিজে জাঁকিয়ে বসেন বিরাট কোহলি দেবদত্ত পাড়িক্কল। তারা জুটি বেঁধে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন। ২২ বলে ৩৭ রান করে ভিগনেশের বলে আউট হলেন দেবদত্ত। কিন্তু খেলা চালিয়ে যেতে থাকেন কোহলি।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেই আবার স্বমহিমায় বিরাট। ৪২ বলে করলেন ৬৭ রান। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কা। হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হলেন কোহলি। এই রান করার ফলে টি২০ ক্রিকেটে কোহলির রান হল ১৩০৫০। পঞ্চম ক্রিকেটার হিসাবে এই কীর্তির মালিক হলেন কোহলি। ক্রিস গেইলের পর দ্বিতীয় দ্রুততম হিসাবে ১৩ হাজার রান করলেন।

কোহলি আউট হওয়ার পর আরসিবির দলের ব্যাটিংয়ের হাল ধরেন রজত পাটীদার। তিনি ৩২ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। ৫টি চার এবং চারটি ছক্কা মারেন। লিভিংস্টোন ০ রানে আউট হলেও শেষ দিকে জীতেশ শর্মা ১৯ বলে ৪০ রান করে আরসিবিকে ২০০ রানের গণ্ডি পার করে দিলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২১ রান তুলল আরসিবি। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন বোল্ট ও পাণ্ডিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে হাতশূন্যই থাকল বুমরাহের। ৪ ওভারে ২৯ রান খরচ করলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। এই ম্যাচেও ছন্দে ফিরতে পারলেন না হিটম্যান। প্রথম ওভারে ভুবনেশ্বরকে ছক্কা হাকিয়েছিলেন। দ্বিতীয় ওভারে দয়ালকে দুটি চার মেরেই আউট হন রোহিত। ১৭ রানেই আউট রোহিত শর্মা। রায়ান রিকেলটন ১৭ রান করেই আউট হলেন।

উইল জ্যাকস ১৮ বলে ২২ রান করে আউট হলেন। সূর্যকুমার যাদব শুরুটা ভালো করেও ২৬ বলে ২৮ রান করে যশ দয়ালের বলে আউট হলেন। তিলক ভার্মার সঙ্গে হার্দিক পাণ্ডিয়া দলের ব্যাটিংয়ের হাল ধরেন। ৪ ওভারে ৫২ রান বাকি ছিল মুম্বইয়ের। ২৯ বলে ৫৬ রান করে আউট হলেন তিলক। শেষ দুই ওভারে ২৮ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের। কিন্তু ১৫ বলে ৪২ রান হ্যাজেলউডের বলে আউট হলেন পাণ্ডিয়া। শেষ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের।

শেষ ওভার বল করতে আসেন ক্রুণাল। প্রথম দুই বলেই আউট করলেন মিচেল স্যান্টনার, দীপক চাহারকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুলতে সক্ষম হল মুম্বই। ১২ রানে জয় পেল আরসিবি।

আরসিবির হয়ে ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ৪৫ রান খরচ করে চার উইকেট নিলেন। শেষ ওভারেই তিন উইকেট নিলেন। দুটি করে উইকেট নিলেন হ্যাজেলউড ও যশ দয়াল। চার ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আরসিবি। অন্যদিকে ছয় ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+