IPL 2025: জিতেশ-বিরাটের ব্যাটে ম্লান পন্থের শতরান, লখনউয়ের হার
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এলিমিনেটরে মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার লখনউয়ে ২২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল আরসিবি। টস জিতে তারা ফিল্ডিং নিয়েছিল। লখনউ সুপার জায়ান্টস তোলে ৩ উইকেটে ২২৭। ঋষভ পন্থ ৬১ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। আইপিএল কেরিয়ারে দ্বিতীয় শতরান সেলিব্রেট করেন সমারসল্টের চমক দিয়ে। মিচেল মার্শের অবদান ৬৭।

জবাবে চার উইকেট খুইয়ে ৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। বিরাট কোহলি ৩০ বলে ৫৪ করে গড়লেন নজির, আইপিএলে সবচেয়ে বেশি অর্ধশতরানের নিরিখে পিছনে ফেললেন ডেভিড ওয়ার্নারকে। ৩৩ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন নেতৃত্বের দায়িত্ব সামলানো জিতেশ শর্মা। ময়াঙ্ক আগরওয়াল ২৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। ফিল সল্ট করেন ৩০। উইলিয়াম ও'রোর্ক নেন ২ উইকেট। আরসিবি দুই নম্বরে থেকে লিগ অভিযান শেষ করল।












Click it and Unblock the Notifications