IPL 2025: পাঞ্জাবের বিরুদ্ধে হেরে ঘরের মাঠে লজ্জার রেকর্ড আরসিবির, সচিনকে টপকে নয়া মাইলস্টোন রজতের
শুক্রবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে আরসিবিকে। এই নিয়ে চলতি আইপিএলে ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করল আরসিবি। বৃষ্টির কারণে এই ম্যাচ হয় ১৪ ওভারের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে ৯৫ রানের বেশি তুলতে পারেনি আরসিবি।
মূলত ব্যাটিং বিপর্যয়ের জন্যই এই ম্যাচে হারতে হল বেঙ্গালুরুকে। ম্যাচ হারের সঙ্গে সঙ্গে একটি লজ্জার রেকর্ড গড়ল আরসিবি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির পরাজয়ের সংখ্যা হল ৪৬। আইপিএলের ইতিহাসে কোন একটি ভেন্যুতে একটি দলের এটাই সর্বোচ্চ সংখ্যায় হার। ঘরের মাঠে হারের নিরিখে এই মুহূর্তে শীর্ষে আরসিবি কারণ তারা বেঙ্গালুরুতে হেরেছে ৪৬টি ম্যাচে।

ঘরের মাঠে সবথেকে বেশি হারের তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। তারা ঘরের মাঠে হেরেছে ৪৫টি ম্যাচ। তালিকায় তৃতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ইডেনে ৩৮টি ম্যাচে পরাজিত হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে ৩৪ টি ম্যাচে। মোহালিতে পাঞ্জাব কিংস হেরেছে ৩০টি ম্যাচে।
এখনও পর্যন্ত আইপিএলে একবারও ট্রফি জিততে পারেনি আরসিবি। এবার ১৮তম সংস্করনের আইপিএলে আরসিবিকে ঘিরে রয়েছে প্রত্যাশার পারদ। কিন্তু বেঙ্গালুরু দলের ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট। জয়ের ছন্দ ধরে রাখতে পারছেন না বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফের সমীকরণ সামান্য হলেও কঠিন হল আরসিবির।৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে আরসিবি। তবে প্লে-অফে যেতে হলে আগামী ম্যাচগুলোতে জিততে হবে আরসিবিকে।
ঘরের মাঠে লজ্জার নয়া রেকর্ড আরসিবি করলেও, অধিনায়ক রজত পাটীদার কিন্তু একটি মাইলস্টোন পূর্ণ করলেন। শুক্রবার ঘরের মাঠে অসাধারণ এক মাইলফলক গড়েছেন আরসিবি অধিনায়ক রজত পাটীদার। আইপিএলের ৩০ ইনিংসে ১০০০ রান পূর্ণ করলেন। সচিন তেণ্ডুলকরকে টপকে দ্বিতীয় স্থানে এখন রজত পাটীদার। আইপিএলের ৩১ ইনিংসে ১ হাার পূর্ণ করেছিলেন সচিন। ঋতুরাজ গায়কোয়াড়ও ৩১ ইনিংসে হাজারের মাইলস্টোন পূর্ণ করেছিলেন।
পাশাপাশি নয়া রেকর্ডও সৃষ্টি করেছেন পাঞ্জাব দলের পেসার অর্শদীপ সিং । শুক্রবার দুটি উইকেট নিয়ে পাঞ্জাবের সর্বোচ্চ উইকেটশিকারী হলেন অর্শদীপ সিং। সল্টকে আউট করার পর অর্শদীপের ৮৫তম উইকেট পেলেন পাঞ্জাবের জার্সিতে। আইপিএলে পাঞ্জাব দলের হয়ে ৮৭টি ম্যাচে ৮৪টি উইকেট ছিল প্রাক্তন বোলার পীযূষ চাওলার দখলে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications