IPL 2025: আরসিবির বিরাট চমক, নিলামের আগেই রঞ্জিজয়ী কোচ যুক্ত হলেন কোহলিদের দলে
মাত্র তিন ক্রিকেটারকে রিটেন করায় আসন্ন আইপিএলের আগে নিলামেই দল গঠন করতে হবে আরসিবিকে। নিলামে দল গঠনের আগে আরসিবি দল নিল মুম্বইয়ের রঞ্জি জয়ী কোচকে। রঞ্জি চ্যাম্পিয়ন চন্দ্রকান্ত পণ্ডিতকে আগেই কোচ হিসেবে নিযুক্ত করেছে কেকেআর। এবার নাইটদের দেখানো পথেই হাঁটল বিরাটদের ফ্র্যাঞ্চাইজিও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল তাদের পেস বোলিং কোচ নিযুক্ত করতে চলেছে ওমকার সালভিকে। সরকারিভাবে ঘোষণাটুকু বাকি। কিন্তু আরসিবি দলের এক সূত্র একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওমকার সালভিকে আসন্ন মরশুমের জন্য দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে কোচিং করানোর পাশাপাশি এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। দ্রুত তাঁর নাম ঘোষণা করা হবে।'

ওমকার বর্তমানে মুম্বই ক্রিকেট দলের হেড কোচের ভূমিকা পালন করছেপদ আছেন। ২০২৩-২৪ ঘরোয়া মরশুমের আগে মুম্বই ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব তিনি। তাঁর কোচিংয়ে মুম্বই ২০২৩-২৪ মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন হয়। এমনকি চলতি বছরে ইরানি কাপও মুম্বই জেতে তাঁর কোচিংয়েই। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে ২০২৫ সালের মার্চে।
অন্যদিকে আগামী মরশুমে শুরু হতে পারে ২০২৫-এর মার্চের শেষ সপ্তাহে। ফলে মুম্বই দলের দায়িত্ব শেষ করার পরই তিনি আরসিবি দলের বোলিং কোচের দায়িত্ব নেবেন। আইপিএলে সালভি নতুন নন, আইপিএলে কেকেআর দলে ছিলেন। কেকেআর সহকারী বোলিং কোচের ভূমিকা পালন করেছেন ওমকার।
সালভির অবশ্য ক্রিকেট খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। মাত্র একটি লিস্ট এ ম্যাচ খেলেছেন। কিন্তু কোচ হিসেবে যথেষ্ট সফল।
আরসিবি তিনজনকে ধরে রেখেছে। কোহলির জন্য ২১ কোটি খরচ করতে হলেও বাকি দুই জন যশ দয়াল এবং রজত পাটীদারের জন্য খরচ করতে হয়েছে ১১ কোটি ও ৫ কোটি। ফলে আরসিবির হাতে এখন আছে তিনটি আরটিএম কার্ড। এরমধ্যে দুটি ক্যাপড এবং একটি অ্যানক্যাপড ক্রিকেটারের জন্য ব্যবহার করা হতে পারে।ম্যাক্সওয়েল, গ্রিন, সিরাজ, দু প্লেসিকে দলে ফেরানোর সুযোগ আছে তাদের।












Click it and Unblock the Notifications