Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আরসিবির অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকেই চাই! দলীপ ম্যাচেই দাবি উঠল চিন্নাস্বামীতে

IPL 2025: আইপিএলের মেগা নিলামের আগে কোন দল কাকে ধরে রাখবে তা নিয়ে চর্চা তুঙ্গে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে আগামী মরশুমে ফাফ দু প্লেসিকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

দলীপ ট্রফিতে ভারত এ বনাম ভারত বি দলের ম্যাচ চলছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানেই রাহুলকে আরসিবি ক্যাপ্টেন বলে উল্লেখ করলেন উৎসাহী ভক্তরা। ভিডিও ভাইরাল।

IPL 2025

লোকেশ রাহুল ২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করে গিয়েছেন রাহুল। তাঁকে ধরে রাখা হচ্ছে কিনা তা নিয়ে নানা চর্চা রয়েছে। কেউ মনে করছেন, গোয়েঙ্কার সঙ্গে সাক্ষাতের পর রাহুলের লখনউয়ে থাকার সম্ভাবনা প্রবল। কেউ ভাবছেন উল্টোটা।

সঞ্জীব গোয়েঙ্কা চলতি বছরের আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের হারের পর রাহুলকে মাঠের মধ্যেই বকাঝকা করেছিলেন। যা ক্যামেরায় বিভিন্ন দিক থেকে ধরা পড়ে ভাইরাল হয়ে যায়। গোয়েঙ্কার আচরণই সমালোচিত হয়েছিল। অনেকে বলেন, গোয়েঙ্কার কিছু বলার থাকলে ড্রেসিংরুমে বা টিম হোটেলে বলতে পারতেন।

যদিও আইপিএল চলাকালীনই রাহুলের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি মিটমাট করে নেন গোয়েঙ্কা। তবুও রাহুল-ঘনিষ্ঠ অনেকে এবং রাহুলের ভক্তরা দাবি করতে থাকেন, এই অপমানের পর রাহুলের লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেওয়া উচিত। গোয়েঙ্কা অবশ্য সম্প্রতি রাহুলকে পরিবারের একজন বলে উল্লেখ করেছেন। তবে রিটেনশন সংক্রান্ত ইঙ্গিত দেননি।

এরই মধ্যে রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিতে পারেন বলে চর্চা রয়েছে। ফাফের জায়গায় রাহুলকে অধিনায়ক করার সম্ভাবনা নিয়েও কানাঘুষো চলছে। রাহুল নিজেও স্পষ্ট করে জানাননি তিনি আইপিএলে কোন দলের হয়ে পরের মরশুমে নামবেন।

রাহুল দলীপ ট্রফিতে খেলছেন শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় এ দলের হয়ে। গতকাল তিনি ২৩ ও রিয়ান পরাগ ২৭ রানে অপরাজিত ছিলেন। আজ তৃতীয় দিনের খেলা শুরুর সময় রাহুল যখন মাঠে নামছিলেন তখন তাঁকে আরসিবি ক্যাপ্টেন বলে ডাকতে থাকেন ভক্তরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্যও এসেছে যে, রাহুলকে আগেভাগেই অধিনায়ক হিসেবে বরণ করে নিলেন ভক্তরা।

রাহুল অবশ্য দলীপে বড় রান পেলেন না। ভারতীয় বি দলের ৩২১ রানের জবাবে প্রথম ইনিংসে ভারতীয় এ দল তুলল ২৩১। জবাবে দিনের শেষে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন ভারতীয় বি দলের সংগ্রহ ৬ উইকেটে ১৫০, লিড ২৪০ রানের। চারে নেমে রাহুল ১১১ বলে ৩৭ রান করেছেন, মেরেছেন চারটি চার।

রিয়ান পরাগ করেন ৩০। শিবম দুবে ২০, তনুশ কোটিয়ান ৩২ ও আকাশ দীপ ১১ রান করেন। মুকেশ কুমার ও নভদীপ সাইনি পেয়েছেন তিনটি করে উইকেট। সাই কিশোর দুটি এবং যশ দয়াল ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট দখল করেছেন।

ভারতীয় বি দলের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ৯, অভিমন্যু ৪, মুশির খান শূন্য রানে আউট হন। ২২ রানে তিন উইকেট পড়েছিল। সরফরাজ খান ৩৬ বলে ৪৬, ঋষভ পন্থ ৪৭ বলে ৬১ রান করেন। পন্থ মেরেছেন ৯টি চার ও ২টি ছয়। নীতীশ কুমার রেড্ডি ১৯ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে ব্যাট করছেন। খলিল আহমেদ ও আকাশ দীপ ২টি করে উইকেট নিয়েছেন। আবেশ খান ও তনুশ কোটিয়ান নিয়েছেন ১টি করে উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+