Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: পরীক্ষায় উত্তীর্ণ হল না জাদেজার ব্যাট, মাইলস্টোন ম্য়াচে রান পেলেন না ধোনি

আইপিএলে ব্যাটের সাইজ নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়ছেন ক্রিকেটাররা। এর আগে সুনীল নারিন থেকে আর শুরু করে একাধিক ক্রিকেটার আইপিএলে ব্যাট নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন। আম্পায়ারদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি নারিন-নরখিয়াদের ব্যাট। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন রবীন্দ্র জাদেজা।

শুক্রবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল সিএসকে। চার নম্বরে ব্যাট করতে নামেন জাদেজা। পাওয়ার-প্লে চলাকালীন ব্যাট করতে আসেন জাদেজা। সঙ্গে সঙ্গেই আম্পায়াররা তাঁর ব্যাটের সাইজ পরীক্ষা করার জন্য তাঁর কাছে যান। কিন্তু আম্পায়ারদের পরীক্ষায় পাস করতে পারল না জাদেজার ব্যাট। সাধারণত একটি নির্দিষ্ট মাপের(যাকে গেজ বলে) মধ্যে দিয়ে ব্যাটেরপ প্রবেশ করতে হয়।

Ravindra Jadeja

কিন্তু সেখানে আটকে গেলেই ব্যাট বদলের নির্দেশ আসে। জাদেজার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে আম্পায়ারের গেজ এর মধ্যে দিয়ে গলে যেতে ব্যর্থ হল জাদেজার ব্যাট। এর ফলে কিছুটা লজ্জায় পড়ে যান সিএসকে দলের অলরাউন্ডার এরপরই একটি হাস্যকর ঘটনা ঘটে। জাদেজা তাঁর ব্যাটটিকে মাটিতে আঘাত করেন যাতে গেজের মধ্যে দিয়ে সেটি সহজে ফিট হয় কিন্তু তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপরও ব্য়াটটি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি।

এর ফলে ব্যাট পরিবর্তন করতে হয় জাদেজাকে। এরপরই আম্পায়ার তাঁকে ব্যাট পরিবর্তনের করতে বলেন । জাদেজা সিএসকে ড্রেসিংরুমের দিকে ইশারা করেন একটি ব্যাট নিয়ে আসার জন্য আবেদন করেন। নতুন করে আসা ব্যাটটি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং জাদেজা সেই ব্যাটটি নিয়ে খেলতে শুরু করেন। জাদেজা ১৭ বলে ২১ রান করেন। আম্পায়ারের নির্দেশে নারিনের ব্যাট পরিবর্তন করার পরই বিষয়টি নতুন করে চর্চা শুরু হয়েছে। 'ব্যাট-গজ' নামক যন্ত্রের জাঁতাকলে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন, রামনদীপ সিংরা ৷

জাদেজাই প্রথম ব্যাটার নয়, এর আগে সুনীল নারিন ও নরখিয়া কেকেআরের দুই ক্রিকেটারই ব্যাটের পরীক্ষায় ফেল করেছেন। নিয়ম অনুসারে ব্যাটের প্রস্থ ১৪.২৫ ইঞ্চি বেশি হওয়া উচিত নয়। যাতে এটি গেজের মধ্যে দিয়ে অবাধে প্রবেশ করতে পারে। প্রস্থ যেমন ৪.২৫ ইঞ্চি হবে তেমনি ১০.৮ সেন্টিমিটারে হবে।
এদিকে চেন্নাই সুপার কিংস দল ব্যাটিং ব্যর্থতার মুখোমুখি হল মাইলস্টোন ম্যাচে রান পেলেন না মহেন্দ্র সিং ধোনি নিজে ৪০০ তম ম্যাচে ৬ রান করেই আউট হয়ে গেলেন ধোনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+