IPL 2025: শ্রেয়সের প্রশংসায় কোহলিকে বিরাট খোঁচা দিলেন শাস্ত্রী? ভাইরাল ৬ বছর আগে ইডেন ম্যাচের ফুটেজ

IPL 2025: শ্রেয়স আইয়ারের প্রশংসা করতে গিয়ে কি বিরাট কোহলিকেই খোঁচা দিলেন রবি শাস্ত্রী? তা নিয়েই তুঙ্গে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ইডেন ম্যাচের ফুটেজ!

পাঞ্জাব কিংস গতকাল ১১ রানে হারিয়েছে গুজরাত টাইটান্সকে। শেষ ওভারে ওঠে ২৩ রান। সব বলই খেলেছিলেন শশাঙ্ক সিং। ফলে ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থেকে যান অধিনায়ক শ্রেয়স আইয়ার।

IPL 2025

ইনিংসের বিরতিতে শশাঙ্ককে রবি শাস্ত্রী প্রশ্ন করেছিলেন, শ্রেয়স ৯৭ রানে অপরাজিত জেনেও শেষ ওভার কীভাবে খেলার পরিকল্পনা ছিল? শশাঙ্ক যে জবাব দিলেন তা নিয়ে সকলেই শ্রেয়সকে ধন্য ধন্য করছেন। তাঁর নিঃস্বার্থ মানসিকতার জন্য।

ব্যক্তিগত মাইলস্টোন নয়। দলকেই অগ্রাধিকার দেন শ্রেয়স। শেষ ওভারের আগে শ্রেয়সের সঙ্গে কথোপকথনের কথা শাস্ত্রীকে জানান শশাঙ্ক। শশাঙ্ককে শ্রেয়স বলেন, শতরানের কথা না ভেবে শট খেলতে। যাতে ভালোভাবে ফিনিশ করা যায়। এ জন্য শ্রেয়সকে কুর্নিশও জানান শশাঙ্ক।

শশাঙ্কের কথা শেষ হতেই রবি শাস্ত্রী বলেন, দলগত খেলায় সঠিক কাজটিই করেছেন শ্রেয়স। আর শাস্ত্রীর এই বক্তব্য নিয়েই চর্চা শুরু হয়েছে। যদি শশাঙ্ক এক রান নিতেন তাহলে ২৩ রান নাও উঠতে পারতো। তাছাড়া মোমেন্টাম ধরে রেখে আগ্রাসী ব্যাটিং করায় দলকে অনেকটাই নিরাপদ জায়গায় পৌঁছে দেন শশাঙ্ক। যা বোঝা যায় খেলার শেষে।

এরই মধ্যে ভাইরাল হয়েছে ২০১৯ সালে আইপিএলে ইডেনে কেকেআর বনাম আরসিবি দ্বৈরথের ফুটেজ। যাতে দেখা গিয়েছে নিজের শতরান পূর্ণ করার জন্য শেষ ওভারে ২ রান নেওয়ার সুযোগ থাকলেও এক রান নিয়েছিলেন বিরাট কোহলি।

সেই ম্যাচে শেষ ওভার করছিলেন কেকেআরের হ্যারি গার্নি। প্রথম বলে কোহলি ১ রান নিয়ে ৯৬-এ পৌঁছন। পরের দুটি বলে চার ও ছয় মারেন মার্কাস স্টইনিস। চতুর্থ বল তিনি লং অফে যেভাবে পাঠিয়েছিলেন তাতে ২ রান হতেই পারতো। কিন্তু বিরাট ১ রানের বেশি নিতে চাননি।

Take a Poll

পঞ্চম বলে চার মেরে বিরাট শতরান পূর্ণ করেন। তার পরের বলেই আউট হন। বিরাট সেই ম্যাচে করেন ৫৮ বলে ১০০। যদি স্টইনিস দুই রান নিতেন তাহলে শতরান নাও হতে পারতো কোহলির। আর এই ফুটেজ হাতিয়ার করে অনেকে শ্রেয়সের মানসিকতার সঙ্গে তুলনা টানছেন। অনেকে লিখেছেন, বিরাট গুরুত্ব দেন ব্যক্তিগত মাইলস্টোনকে। ফলে শাস্ত্রী বিরাটের নাম না নিয়েও বিরাটকেই খোঁচা দিলেন কিনা তা নিয়ে আলোচনা জোরকদমে শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+