IPL 2025: আইপিএলে প্রথম জয়ের সন্ধানে কেকেআর ও রাজস্থান রয়্যালস, দ্বৈরথের ফলাফল ও সম্ভাব্য একাদশ

IPL 2025: চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেতে কাল গুয়াহাটিতে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এটি রাজস্থানের প্রথম হোম ম্যাচ।

হাই স্কোরিং ম্যাচে রাজস্থান হেরে গিয়েছিল হায়দরাবাদের কাছে। কলকাতাকে হারিয়ে বেঙ্গালুরু। গুয়াহাটিতে গত বছর কলকাতা-রাজস্থান দ্বৈরথ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে।

IPL 2025

আইপিএলে দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথের মধ্যে রাজস্থানের জয় তিনটিতে। কলকাতা শেষবার আইপিএলে রাজস্থানকে হারিয়েছে ২০২২ সালে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০২৩ সালে ইডেনে রাজস্থানের কাছে ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে হেরেছিল কেকেআর।

গত বছর ইডেনে কেকেআরের বিরুদ্ধে শেষ বলে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ৬০ বলে অপরাজিত ১০৭ করেছিলেন জস বাটলার। ফিরতি সাক্ষাতে কেকেআরের অ্যাওয়ে ম্যাচটি গুয়াহাটিতে বৃষ্টির কারণে ধুয়ে যায়, টস পর্যন্ত হয়নি।

আইপিএলে কেকেআর ও রাজস্থান রয়্যালসের দ্বৈরথ হয়েছে ৩০টি। ১৪টি করে ম্য়াচ জিতেছে দুই দলই। তার মধ্যে দুটি ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে, দুটিই জিতেছিল রাজস্থান রয়্যালস। একটি ২০০৯ সালে, অপরটি ২০১৪ সালে।

২০০৮ সালে রাজস্থান রয়্যালস দুবারই হারায় কেকেআরকে,৪৫ রানে ও ৬ উইকেটে। ২০০৯ সালে সুপার রাজস্থান জিতেছিল সুপার ওভারে, কেকেআর জেতে ৪ উইকেটে। ২০১০ সালে রাজস্থান রয়্যালস ৩৪ রান ও কেকেআর ৮ উইকেটে জেতে।

২০১১ সালের আইপিএলে দুবারই রাজস্থানকে হারায় কলকাতা, ৮ ও ৯ উইকেটে। ২০১২ সালে পারস্পরিক দ্বৈরথে রাজস্থান রয়্যালস ২২ রানে জিতেছিল, কেকেআর জিতেছিল ৫ উইকেটে। ২০১৩ সালে রাজস্থানের জয় আসে ১৯ রানে, কেকেআরের ৮ উইকেটে।

২০১৪ সালে সুপার ওভারে জেতার পাশাপাশি আরেকটি দ্বৈরথে কেকেআরকে ১০ রানে হারায় রাজস্থান। ২০১৫ সালের আইপিএলে রাজস্থান জেতে ৯ রানে, একটি দ্বৈরথ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ২০১৮ সালে তিনবার এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়।

Take a Poll

তিনবারই জিতেছিল কেকেআর। প্রথমে ৭ উইকেটে, তারপর ৬ উইকেটে। এরপর এলিমিনেটরে জয় আসে ২৫ রানে। ২০১৯ সালের আইপিএলে পারস্পরিক দ্বৈরথে কেকেআর জিতেছিল ৮ রানে, তারপর রাজস্থানের জয় ৩ উইকেটে।

২০২০ সালে কেকেআর যথাক্রমে ৩৭ ও ৬০ রানে হারায় রাজস্থান রয়্যালসকে। ২০২১ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস জেতে ৬ উইকেটে, তারপর ৮৬ রানে। ২০২২ সালে রাজস্থানের জয় আসে ৭ রানে, এরপর কেকেআর জেতে ৭ উইকেটে। তারপর আর কেকেআর রাজস্থানকে হারাতে পারেনি।

২০২৩ সালে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে হারায় কেকেআরকে। গতবার প্রথম সাক্ষাতে রাজস্থানের জয় ২ উইকেটে, ফিরতি সাক্ষাতটি বৃষ্টিতে ধুয়ে যায়। ফলে ৩০টি দ্বৈরথের মধ্যে ২টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এবার প্রথম ম্য়াচে দুই দলই হেরেছে। তবে একাদশে রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ (ব্যাটিং)- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতীশ রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা। বোলিংয়ের সময় ফজলহক ফারুকি, ইমপ্যাক্ট সাব হিসেবে রদবদল স্যামসনের সঙ্গে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (ব্যাটিং)- কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী। বোলিংয়ের সময়- বৈভব অরোরা, ইমপ্যাক্ট সাব হিসেবে বদল রঘুবংশীর সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+