IPL 2025: গিলদের বিরুদ্ধে ম্য়াচেও নেই সঞ্জু, জানুন রাজস্থান-গুজরাতের সম্ভাব্য প্রথম একাদশ
সোমবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালস খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। পয়েন্ট টেবিলে দুই দলের ব্যবধান বিরাট। গুজরাত দল লিগ টেবিলের শীর্ষে রয়েছে(দিল্লি-আরসিবি ম্য়াচের আগে পর্যন্ত) অন্যদিকে রাজস্থান দল ৯ নম্বরে রয়েছে। তাদের প্লে অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে রাজস্থানের।
এই পরিস্থিতিতে গুজরাত ম্যাচের আগে আরও বড় ধাক্কা রাজস্থান শিবিরে। গুজরাতের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন না রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় সোমবারের ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। এই পরিস্থিতিদের রিয়ান পরাগই দলের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। নজর থাকবে বৈভবের দিকেও।

পাশাপাশি রাজস্থান দলে একটি পরিবর্তন হতে পারে। তুষার দেশপান্ডে শেষ ম্যাচে ৩৬ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি তাঁর বোলিংয়ের কোটা সম্পূর্ণ করতে পারছেন না শেষ পাঁচ ম্যাচে। এই পরিস্থিতিতে আকাশ মাধওয়ালকে তাঁর পরিবর্তে খেলানো হতে পারে। অন্যদিকে গুজরাত দল কোন পরিবর্তন হবে না কারণ তারা জয়ের ছন্দ ধরে রাখতে চাইছে। এই ম্যাচ জিতলে প্লে অফের দিকে অনেকটা এগিয়ে যাবে গিলের দল। রাজস্থান হারলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই দুই দল সাতবার মুখোমুখি হয়েছে সেখানে গুজরাতের জয়ের পাল্লাই ভারী। গুজরাত ছয়বার জিতেছে, একবার জয় পেয়েছে রাজস্থান। এই ম্যাচে আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন ধ্রুব জুরেল এবং প্রসিদ্ধ কৃষ্ণ। রাজস্থানের মি্ডল ওভারে রান তোলার দায়িত্বে থাকেন ধ্রুব জুরেল।
অন্যদিকে দুরন্ত ছন্দে রয়েছেন প্রসিদ্ধ। ফল এই দুজনের দ্বৈরথ জমতে পারে। রাজস্থানের মাঠে রান চেজ করে জয় পাওয়া সংখ্যায় বেশি। ফলে টসে যারা জিতবে তারা প্রথমে ব্যাট করে নিতে চাইবে। এই ম্যাচের দিন তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। পরের দিকে শিশির ফ্যাক্টর হতে পারে।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ- শুভমান গিল (অধিনায়ক), বি সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
রাজস্থান রয়্যালস দলের সম্ভাব্য প্রথম একদশ - বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার,শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, ফজলহক ফারুকি, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে অথবা আকাশ মাধওয়াল।












Click it and Unblock the Notifications