IPL 2025: সঞ্জু বিতর্কে সাফাই দ্রাবিড়ের , জানুন রাজস্থান-লখনউ দলের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার আইপিএলে ডাবল হেডার। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের। দুই দলের কাছেই জয়ে ফেরার ম্যাচ। পরে রাজস্থানের পরিস্থিতি বেশ কঠিন। কারণ শেষ তিন ম্যাচে তারা হেরেছে। পাশাপাশি কোচ এবং অধিনায়কের মধ্যে ফাটলের খবর প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্লে-অফের সমীকরণ যাতে কঠিন না হয় তার জন্য এই ম্যাচে জিততেই হবে রাজস্থানকে।

এই ম্যাচে লখনউ দলে ফিরতে পারেন ময়াঙ্ক যাদব। ফলে লখনউ দলের বোলিংয়ের শক্তিবৃদ্ধি পাবে। একইসঙ্গে ময়াঙ্ক খেললে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর দ্বৈরথ। এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন আবেশ খান এবং যুধাবীর সিং কারণ দুই ক্রিকেটারই প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামছে।

Rajasthan Royals face lsg

চোট পাওয়ায় চলতি আইপিএলে এখনও একটি ম্যাচেও খেলা হয়নি ময়াঙ্কের। ফিট সার্টিফিকেট পেয়ে লখনউ শিবিরে যোগ দিয়েছেন। গতবার আইপিএলে ১৫০ কিমি বোলিং করে চমকে দিয়েছিলেন। এরপর ভারতীয় দলেও সুযোগ পান দিল্লির পেসার। এবার ফের একবার আইপিএলের মঞ্চে নিজেকে মেলে ধরার জন্য তৈরি ময়াঙ্ক। আকাশদীপের পরিবর্তে খেলতে পারেন ময়াঙ্ক।

রাজস্থান দলেও পরিবর্তন হতে পারে। তুষার দেশপাণ্ডের জায়গায় খেলানো হতে পারে যুধাবীর সিং এবং আকাশ মাধওয়ালের মধ্যে একজনকে। উইকেটরক্ষক হিসাবে ভালো খেলছেন জুরেল ফলে কুমার কার্তিকেয় এই ম্যাচে পরিবর্ত হিসাবে খেলতে পারেন।

আইপিএলে এই দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে চারবারই জিতেছে রাজস্থান এবং একবার জিতেছে লখনউ। ফলে ঘরের মাঠে পরিসংখ্যানে এগিয়ে থেকেই খেলতে নামবে রাজস্থান। জয়পুরের মানসিং স্টেডিয়ামেপ পিচে রান উঠে। ফলে এই ম্যাচও হাইস্কোরিং হতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সন্ধ্যা খেলা হওয়ায় তাপমাত্রা কমতে থাকবে এবং শিশির ফ্যাক্টর হতে পারে। ফলে টস ফ্যাক্টর হতে পারে।

এদিকে সঞ্জুকে নিয়ে বিতর্কের পর মুখ খুললেন রাজস্থান কোচ দ্রাবিড় । তিনি বলেন, এই সব খবর কোথা রটছে আমি বলতে পারব না। আমাদের দুই জনের ভাবনাচিন্তা একই। দলের থিঙ্ক ট্যাঙ্কের অবিচ্ছেদ্য অংশ সঞ্জু। আমার ওর সম্পর্ক খুবই ভাল। সব ধরনের আলোচনা এবং সিদ্ধান্তে অংশ নেয় সঞ্জু।

রাজস্থান রয়্যালস দলের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে অথবা যুধাবীর সিং অথবা আকাশ মাধওয়াল।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ,আয়ুষ বাদোনি, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ অথবা ময়াঙ্ক যাদব, দিগ্বেশ রাঠী, আবেশ খান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+