IPL 2025: দিল্লির জয়ের ও চেন্নাইয়ের হারের হ্যাটট্রিক! রাহুলের অর্ধশতরান, দলকে শীর্ষে তুলতে অবদান বোলারদেরও

IPL 2025: ২০১০ সালের পর এই প্রথম চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসকে হারাল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালস নামকরণের পর এই প্রথম জয়।

চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল অক্ষর প্যাটেলের দল। চেন্নাই সুপার কিংস সাক্ষী থাকল পরাজয়ের হ্যাটট্রিকের। ২৫ রানে জেতায় পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল দিল্লি ক্যাপিটালসের।

IPL 2025

আজ চিপকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে অক্ষর প্যাটেলের দল তোলে ৬ উইকেটে ১৮৩ রান। চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান হাঁকালেন লোকেশ রাহুল। ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে ওপেন করতে নেমে।

Take a Poll

রাহুল ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৭৭ রান করেন। আউট হন শেষ ওভারের দ্বিতীয় বলে। ফলে দিল্লিকে ভালো জায়গায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রাহুল। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ৫ বল খেলে শূন্য রানেই সাজঘরে ফেরেন।

অভিষেক পোড়েল ২০ বলে ৩৩, অক্ষর প্যাটেল ১৪ বলে ২১, সমীর রিজভি ১৫ বলে ২০ ও আশুতোষ শর্মা ১ বলে ১ রান করেন। ট্রিস্টান স্টাবস ১২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। বিপ্রাজ নিগম ২ বলে ১ রানে অপরাজিত থাকেন।

খলিল আহমেদ ৪ ওভারে ২৫ রান খরচ করে নেন ২ উইকেট। রবীন্দ্র জাদেজা ২ ওভারে ১৯, নূর আহমেদ ৩ ওভারে ৩৬ ও মাথিশা পাথিরানা ৪ ওভারে ৩১ রান দিয়ে ১টি করে উইকেট পান। মুকেশ চৌধুরী ৪ ওভারে ৫০ ও রবিচন্দ্রন অশ্বিন ৩ ওভারে ২১ রান দিলেও কোনও উইকেট পাননি।

এরপর শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের রানের গতিতে রাশ টানতে সক্ষম হন দিল্লি ক্য়াপিটালসের বোলাররা। নিজের প্রথম ওভার করতে গিয়ে, সিএসকে ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে প্রথম আঘাত হানেন মুকেশ কুমার। রাচিন রবীন্দ্র ৬ বলে ৩ রান করে মুকেশের বলে তাঁর হাতেই সহজ ক্যাচ দেন।

পাওয়ারপ্লেতে মোট তিনটি উইকেট হারায় সিএসকে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৪ বলে ৫ এবং ডেভন কনওয়ে ১৪ বলে ১৩ রান করে যথাক্রমে মিচেল স্টার্ক ও বিপ্রাজ নিগমের শিকার হন। ১৫ বলে ১৮ রান করা শিবম দুবেকেও সাজঘরে ফেরান নিগম।

রবীন্দ্র জাদেজা ৩ বলে ২ রান করে কুলদীপ যাদবের বলে লেগ বিফোর হলে চেন্নাই সুপার কিংসের স্কোর দাঁড়ায় ১০.৪ ওভারে ৫ উইকেটে ৭৪। এরপর বিজয় শঙ্কর ও মহেন্দ্র সিং ধোনি মিলে পঞ্চাশের বেশি রানের পার্টনারশিপ গড়লেও কখনও চেন্নাইকে বিপজ্জনক মনে হয়নি।

চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল। বিজয় শঙ্কর
৫৪ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। মেরেছেন পাঁচটি চার ও ১টি ছয়। মহেন্দ্র সিং ধোনি ১টি করে চার ও ছয় মেরে ২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ২০১০ সালের পর এই প্রথম দিল্লি আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারাল চিপকে। জয় ২৫ রানে।

বিপ্রাজ নিগম ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি ও কুলদীপ যাদব ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন। মিচেল স্টার্ক ১টি উইকেট পেয়েছেন, ৪ ওভারে ২৭ রান দিয়ে। মুকেশ কুমার ৪ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট পান। অক্ষর প্যাটেল ১ ওভারে ৫ ও মোহিত শর্মা ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+