IPL 2025: রঘুবংশী-রিঙ্কুর দুরন্ত পার্টনারশিপ, দিল্লিকে ২০৫ রানের টার্গেট দিল কেকেআর, শেষ ওভারে তিন উইকেট
IPL 2025: আইপিএলে প্লে-অফে যেতে গেলে কেকেআরকে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিততে হবে। এই চাপের মুখে আজ দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের সামনে ২০৫ রানের লক্ষ্যমাত্রা দিল অজিঙ্ক রাহানের দল।
শেষ ওভারে কেকেআর তিন উইকেট খোয়াল। শেষ পাঁচ ওভারে কেকেআর ৫ উইকেট হারাল ৪৫ রানে। কেকেআর ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ২০৪ রান।

টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। প্রথম ৬ ওভারে কেকেআর ৭৯ রান তুলে ফেলে ১ উইকেট খুইয়ে। যদিও মাঝের ওভারগুলিতে রানের গতিতে রাশ টানেন দিল্লির বোলাররা, বিশেষ করে স্পিনাররা।
৭ থেকে ১৫ ওভারে কেকেআর ৮০ রান তোলার ফাঁকে তিন উইকেট হারায়। ৮.৮৯ রান রেট রেখে। প্রথম ৬ ওভারে যেখানে ১০টি চার ও চারটি ছয় হয়েছিল, সেখানে পরের ৯ ওভারে সাতটি চার ও তিনটি ছয় আসে।
কেকেআরের ওপেনিং জুটিতে তিন ওভারে ওঠে ৪৮। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরা দেন ২৫ রান। রহমানুল্লাহ গুরবাজ পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২ বলে ২৬ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন। সুনীল নারিন করেন ১৬ বলে ২৭। তিনি ২টি করে চার ও ছয় মেরেছেন।
নারিন বিপ্রাজ নিগমের বলে লেগ বিফোর হন সপ্তম ওভারের চতুর্থ বলে। কেকেআরের দ্বিতীয় উইকেটটি পড়ে ৮৫ রানে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে ৯১ রানে পড়ে তৃতীয় উইকেট। চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৪ বলে ২৬ করেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁকে ফেরান অক্ষর প্যাটেল।
বেঙ্কটেশ আইয়ার ৫ বলে ৭ রানে অক্ষরের দ্বিতীয় শিকার। ৯.২ ওভারে ১১৩ রানে পড়ে চতুর্থ উইকেট। কেকেআরের ১০০ রান হয়ে গিয়েছিল ৮.৪ ওভারেই। আইয়ার ফেরার পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রিঙ্কু সিং ও অঙ্গকৃষ রঘুবংশী।
১৭তম ওভারের পঞ্চম বলে রঘুবংশী ৩২ বলে ৪৪ রান করে চামিরার শিকার হন। তিনি তিনটি চার ও ২টি ছয় মেরেছেন। ১৭৪ রানে পঞ্চম উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটটি পড়ে ১৭.৩ ওভারে ১৭৭ রানে। রিঙ্কু সিং ২৫ বলে ৩৬ রান করেন। তিনটি চার ও ১টি ছয় মেরেছেন। তাঁকে ফেরান বিপ্রাজ।
RUSSELL MUSCLE! 💪
— Star Sports (@StarSportsIndia) April 29, 2025
Birthday boy #AndreRussell is powering through the death overs, giving #KKR the perfect finishing kick! 🎂💥
Watch the LIVE action in Haryanvi ➡ https://t.co/GeTHelSNLF#IPLonJioStar 👉 #DCvKKR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/pXkIinlhU2
শেষ ওভারের প্রথম বলে বার্থ ডে বয় রাসেল ছক্কা মেরে দলের রান দুশো পার করে দেন। এর পরের বল ওয়াইড হয়। দিল্লি রিভিউ নেয় লাভ হয়নি। পরের বলে ফের রিভিউ। ফলে এক রান লেগ বাই হয়, ওয়াইড নয়। তার পরের বলে ফের রিভিউ। এবার রভম্যান পাওয়েলের। যদিও তিনি লেগ বিফোর থেকে বাঁচতে পারেননি।
পাওয়েল ৫ বলে ৫ রান করে ফেরার পরের বলেই অনুকূল রায়ও আউট হন। তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। চামিরা যে ক্যাচটি নেন তা আপিএলের সেরা ক্যাচের তকমাও পেতে পারে। এই ওভারের পঞ্চম বলে রাসেল রান আউট হন। তিনি করেন ৯ বলে ১৭। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে। বরুণ চক্রবর্তী ১ বলে ১ ও হর্ষিত রানা ১ বলে ০ রানে অপরাজিত থাকেন।
মিচেল স্টার্ক চার ওভারে ৪৩ রান দিয়ে নিলেন তিন উইকেট। বিপ্রাজ নিগম ৪ ওভারে ৪১ ও অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৭ রান দিয়ে দুটি করে উইকেট নেন। দুষ্মন্ত চামিরা ৩ ওভারে ৪৬ রান খরচ করে পেলেন ১ উইকেট। কুলদীপ যাদব ৩ ওভারে ২৭ ও মুকেশ কুমার ২ ওভারে ১৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications