RR vs KKR, IPL 2025: ডি ককের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম জয় কেকেআরের, রাজস্থান রয়্যালস হারল টানা ২ ম্যাচে
RR vs KKR, IPL 2025: নিয়ন্ত্রিত বোলিং, সেই সঙ্গে পরিকল্পনামাফিক ব্যাটিং। দুইয়ের নিট ফল চলতি আইপিএলের প্রথম জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।
অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর আজ গুয়াহাটিতে হোম ম্য়াচেও হারল রিয়ান পরাগের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। কেকেআরের জয় এলো। দায়িত্বশীল অপরাজিত ৯৭ রানের ইনিংস খেললেন কুইন্টন ডি কক।

টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠায় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে রাজস্থান রয়্যালস। ধ্রুব জুরেল ৩৩, যশস্বী জয়সওয়াল ২৯, রিয়ান পরাগ ২৫, জোফ্রা আর্চার ১৬ রান করেন।
বরুণ চক্রবর্তী কেকেআরের সফলতম বোলার। ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। সবচেয়ে বেশি ১৩টি ডট বল করেছেন তিনি। বৈভব অরোরা ৪ ওভারে ৩৩, হর্ষিত রানা ৪ ওভারে ৩৬ ও সুনীল নারিনের পরিবর্তে কেকেআরের জার্সিতে প্রথমবার নামা মঈন আলি ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। স্পেনসার জনসন নেন ১ উইকেট।
জবাবে খেলতে নেমে পাওয়ারপ্লেতে কোনও উইকেট হারায়নি কেকেআর। নারিন না থাকলেও রাহানে ওপেন করেননি। নামানো হয় মঈন আলিকে। সপ্তম ওভারের প্রথম বলে রান আউট হন মঈন (১২ বলে ৫)।
এরপর ডি ককের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। রাহানে একাদশ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন, ওয়ানিন্দু হাসারঙ্গার শিকার হয়ে। রাহানে করেন ১৫ বলে ১৮। কেকেআর উইকেট হারালেও অন্য প্রান্ত আগলে রেখে নিজের ছন্দে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ডি কক।
তিনি এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৩৫ বল খেলে। রাহানে আউট হওয়ার পর ব্যাট করতে নামে সাবলীলভাবে খেলতে থাকেন ইমপ্যাক্ট সাব অঙ্গকৃষ রঘুবংশী। ডি কক আর রঘুবংশীর জুটি ভাঙতে পারেননি রাজস্থান রয়্যালসের বোলাররা।
কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৭.৩ ওভারেই। জয় ৮ উইকেটে। ডি কক অপরাজিত থাকলেন ৬১ বলে ৯৭ রান করে। মেরেছেন ৮টি চার ও ৬টি ছয়। ছয় মেরে ম্যাচ জেতালেন ডি কক। রঘুবংশী অপরাজিত থাকলেন ১৭ বলে ২২ রানে। ৩ ওভারে ৩৪ রান দিয়ে একমাত্র উইকেটটি পান ওয়ানিন্দু হাসারঙ্গা।
১৮তম ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে জোফ্রা আর্চার দুটি ওয়াইড বল করেন। ডি ককের শতরান আটকাতে। কেন না, এই দুটি ওয়াইড না হলে একটি চার ও একটি ছয় মেরে শতরানের সুযোগ থাকতো ডি ককের। এদিনের জয় কেকেআরকে রাখল পয়েন্ট তালিতার ছয় নম্বরে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications