IPL 2025: আইপিএলে ডি ককের নজির, গুয়াহাটিতে দুটি রেকর্ড যুক্ত হল নাইট তারকার নামের পাশে
আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হলেও আইপিএলের দ্বিতীয় ম্যাচেই জয় সরণিতে ফিরেছে কেকেআর। গুয়াহাটিতে আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে নাইট ব্রিগেড। এই ম্যাচে নাইটদের বোলিং প্রথম ম্য়াচের তুলনায় অনেক ভালো হয়েছে। বিশেষ করে বরুন চক্রবর্তী সেরা স্পেল করেছেন। পাশাপাশি মঈন আলি, হর্ষিত রানা, বৈভব অরোরারা দুটি করে উইকেট নিয়েছেন।
চলতি আইপিএলে নাইটদের প্রথম জয়ের নায়ক কিন্তু কোন বোলার নন, তিনি কুইন্টন ডি কক। ৬১ বলে ৯৭ রানে অপারজিত থাকলেন প্রোটিয়া তারকা। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে শুধু কেকেআরকে জয়ই এনে দেননি। একই সঙ্গে রেকর্ড করেছেন প্রটিয়া এই তারকা ক্রিকেটার।

প্রথমবার নাইটদের জার্সিতে অর্ধশতরান করলেন ডি কক। তিন রানের জন্য শতরান করতে পারেননি। সেঞ্চুরি করতে না পারলেও নিজের নামের পাশে রেকর্ড সৃষ্টি করে নিয়েছেন কেকেআরের এই উইকেটরক্ষক ব্যাটার। এখনও পর্যন্ত আইপিএলে তিনবারের বেশি ৯০ প্লাস রান করেছেন ডি কক। বিদেশি উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে ডি কক এখন এক নম্বরে ৯০ প্লাস রান করা নিরিখে।
ডি কক পিছনে ফেলে দিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, জস বাটলার, জনি বেয়ারস্টোকে। তবে ৯০ প্লাস রান করার নিরিখে ভারতীয়দের মধ্যে এক নম্বরে আছেন কে রাহুল। তিনি ছবার আইপিএলে ৯০ প্লাস রান করেছেন। পাশাপাশি ডি কক প্রথম ব্যাটসম্যান যিনি আইপিএলের ইতিহাসে গুয়াহাটিতে ৯০ প্লাস রান করলেন। গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রান করেছেন নাইট ক্রিকেটার। এর আগে ২০২৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮৬ রান করেছিলেন পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান।
এতদিন এই মাঠ আইপিএলে ধাওয়ানের দখলে ছিল সর্বোচ্চ রান সেই রেকর্ড ভেঙেছেন ডি'কক। এই মাঠে মোট রানের নিরিখেও দ্বিতীয় স্থানে তিনি। রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার জস বাটলার এই মাঠে দুটি ম্যাচ খেলে ৯৮ রান করেছেন। ডি'কক একটি ম্যাচেই করেছেন ৯৭ রান।
২০২৫ সালের নিলামের ডি কককে ৩.৬ কোটি টাকায় দলে নয় কেকেআর। এর আগে লখনউ দলের হয়ে খেলতেন ডি কক। এবার শুরু থেকেই নাইটদের দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। উইকেটের পিছনে যেমন বুদ্ধিদীপ্ত কিপিং করছেন তেমনই ব্যাট হাতেও দ্বিতীয় ম্যাচেই রেকর্ড সৃষ্টি করলেন।
ম্য়াচ শেষে ডি কক বলেন, নেট রান রেট নিয়ে ভাবিনি আমার কাছে দলকে জেতানোই আসল কাজ ছিল। নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন মানুষদের সঙ্গে কাজ করে ভালোই লাগছে। এখানে সবাই আমাকে আপন করে নিয়েছেন।












Click it and Unblock the Notifications