IPL 2025: আইপিএলে কিংসদের লড়াই, জেনে নিন পাঞ্জাব এবং সিএসকে দলের সম্ভাব্য প্রথম একাদশ
মঙ্গলবার আইপিএলে ডবল হেডার। প্রথমে ইডেনে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং লখনউ সুপার জায়ান্টস আর সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাব কিংস খেলতে নামবে সিএসকে দলের বিরুদ্ধে। চলতি আইপিএলে শুরুটা একেবারেই ভালো হয়নি চেন্নাইয়ের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল এর পরের তিনটি ম্যাচে (আরসিবি ,রাজস্থান এবং দিল্লি ক্যাপিটালস) হারতে হয়েছে চেন্নাইকে।
মঙ্গলবার প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে হবে চেন্নাইকে। ফলে এই ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হতে চলেছে চেন্নাইয়ের জন্য। অন্যদিকে পাঞ্জাব কিংস তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচে হেরেছে। সিএসকে দলের বিরুদ্ধে ম্য়াচও পাঞ্জাবের কাছে জয়ের প্রত্যাবর্তনের। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই দুই দল ৩০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চেন্নাইয়ে জয়ের পাল্লাই ভারী।

পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই জয় পেয়েছে ১৬ বার অন্য দিকে ১৪ বার জয় পেয়েছে পাঞ্জাব। দিল্লির বিরুদ্ধে খেলার দলে পরিবর্তন করতে পারে চেন্নাই সুপার কিংস। মুকেশ চৌধুরী খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি তার ফলে অংশুল কম্বোজকে এই ম্যাচে সুযোগ দিতে পারে চেন্নাই। ফলে সিএসকের হয়ে তাঁর অভিষেক হতে পারে আগামীকালের ম্যাচে। তবে তিন নম্বরে ব্যাট করতে নেবে ঋতুরাজ খুব একটা সফল হচ্ছে না ফলে ফের কি তাঁকে ওপেনিংয়ে পাঠানো হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
চলতি মরশুমে পাঞ্জাব কিংসের হয়ে খুব একটা ছন্দে নেই চাহালও তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই তিনি তাঁর বোলিংয়ের পুরো কোটা সম্পূর্ণ করতে পারেননি। মাত্র একটি উইকেট পেয়েছেন। ফলে তাঁকে নিয়ে চিন্তা রয়েছে। সূর্যাংশ শেড়গে ছন্দে নেই তাঁর পরিবর্তে হরপ্রীত ব্রারকে খেলাতে পারে পাঞ্জাব। নিউ চন্ডীগড়ের মাঠে খেলা হবে। শেষ ম্যাচের পিচের চরিত্র এই ম্য়াচেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন পাঞ্জাব কিংস দলের সহকারী কোচ সুনীল জোশী। একই সঙ্গে আগামীকালের ম্যাচের সময় তাপমাত্রা ৩৭ ডিগ্রি আশেপাশে থাকবে।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং , শ্রেয়স আইয়ার (অধিনায়ক),মার্কাস স্টইনিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, , শশাঙ্ক সিং, সূর্যাংশ শেড়গে অথবা হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, লকি ফার্গুসন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মুকেশ চৌধুরী অথবা অংশুল কম্বোজ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা












Click it and Unblock the Notifications