IPL 2025: ১৬ বছর পর এত বড় লজ্জা কেকেআরের! পাঞ্জাব কিংস ভেঙে দিল চেন্নাই সুপার কিংসের রেকর্ড
IPL 2025: মুল্লানপুরে ১১১ রানের পুঁজি নিয়ে ১৬ রানে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। পয়েন্ট তালিকার চারে উঠে এলেন শ্রেয়স আইয়াররা।
চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন যুজবেন্দ্র চাহাল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের জয়ে তৈরি হলো একাধিক নজির। ভেঙে গেল চেন্নাই সুপার কিংসের ১৬ বছরের পুরানো রেকর্ড।

২০০৯ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস ৯ উইকেটে ১১৬ রানের পুঁজি নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছিল। ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব ৮ উইকেটে ৯২ রান তোলে। সেটিই এতদিন অবধি ছিল সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড (বৃষ্টি বা অন্য কোনও কারণে ওভার কমেনি এমন ম্যাচে)।
Sweet slices to celebrate an even sweeter win! 😉🍰 pic.twitter.com/d9mNfN904D
— Punjab Kings (@PunjabKingsIPL) April 15, 2025
আইপিএলের ইতিহাসে সফলভাবে সর্বাধিক রান তাড়া করে জেতার নজিরটিও পাঞ্জাব কিংসের দখলেই। সেটিও কেকেআরের বিরুদ্ধে। গত বছর ইডেনে পাঞ্জাব কিংস জিতেছিল ২৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে।
এই নিয়ে পঞ্চমবার আইপিএলের কোনও ম্যাচে দুই দলই অল-আউট হলো। তার মধ্যে তিনটি ম্যাচেই যুক্ত থাকল কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর করল ৯৫। যা তাদের তৃতীয় যুগ্ম সর্বনিম্ন স্কোর। একশোর কমে কেকেআর অল-আউট হলো ২০০৯ সালের পর এই প্রথম।
২০০৮ সালে কেকেআর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছিল ৬৭। ২০২০ সালে আবু ধাবিতে আরসিবির বিরুদ্ধে করে ৮ উইকেটে ৮৪। দুটিই ম্যাচের প্রথম ইনিংসে। ২০০৯ সালে গকেবেরহায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল। দু-বার রান তাড়া করতে গিয়ে কেকেআর থামল ৯৫ রানে।
২০১৭ সালের পর এই প্রথম আইপিএলে কোনও দলকে এত কম রানে থামাল পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালে দিল্লি ডেয়ারডেভিলস ৬৭ ও ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাবের বিরুদ্ধে করে ৮৭। কেকেআরের ৯৫ রইল তিন নম্বরে।
𝙏𝙃𝙄𝙎. 𝙄𝙎. 𝘾𝙄𝙉𝙀𝙈𝘼 🎬#PBKS have pulled off one of the greatest thrillers in #TATAIPL history 😮
— IndianPremierLeague (@IPL) April 15, 2025
Scorecard ▶️ https://t.co/sZtJIQpcbx#PBKSvKKR | @PunjabKingsIPL pic.twitter.com/vYY6rX8TdG
আইপিএলে পঞ্চাশ রানের বেশি পার্টনারশিপ হওয়ার পরেও কোনও দলের ৯৫ রানে গুটিয়ে যাওয়া এই নিয়ে দ্বিতীয়বার। অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী ৫৫ রান যোগ করেন। এর আগে, কেকেআর মুম্বইয়ের বিরুদ্ধে ৯৫ রানে থেমেছিল যে ম্যাচে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ব্র্যাড হজ ৫৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন।
এই নিয়ে ৮ বার ইনিংসে চার উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল। যে কীর্তি সুনীল নারিন ছাড়া আর কারও নেই। ফলে নারিনকে স্পর্শ করলেন চাহাল। কেকেআরের বিরুদ্ধে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে অন্তত ৪ উইকেট নিলেন চাহাল। একবার ইনিংসে পাঁচ উইকেটও রয়েছে। নারিন তিনবার ইনিংসে অন্তত চার উইকেট নিয়েছেন আরসিবির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications