IPL 2025: প্রভসিমরণ-প্রিয়াংশের ওপেনিং জুটিতে রেকর্ড, ইডেনে পাঞ্জাব ২০২ রানের টার্গেট দিল কেকেআরকে
IPL 2025: আইপিএলে ফের কঠিন পরীক্ষার মুখে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস তুলল ২০ ওভারে ৪ উইকেটে ২০১ রান।
প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং অর্ধশতরান হাঁকালেন। পাঞ্জাব কিংসের দুই ব্যাটার রীতিমতো ছেলেখেলা করলেন কেকেআরের বোলারদের নিয়ে।

ওপেনিং জুটি ভাঙতে ১১.৫ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় অজিঙ্ক রাহানের দলের বোলারদের। প্রথম ৬ ওভারে উঠেছিল বিনা উইকেটে ৫৬। ১০ ওভারের শেষে স্কোর গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে ৯০ রানে।
চতুর্থ ওভারে চেতন সাকারিয়া দেন ১৮ রান। দশম ওভারে হর্ষিত রানা খরচ করেন ১৬। ১১তম ওভারে সুনীল নারিন দেন ২২ রান। আইপিএলের ইতিহাসে তৃতীয় আনক্যাপড ওপেনিং জুটি হিসেবে শতরানের পার্টনারশিপ গড়লেন প্রিয়াংশ ও প্রভসিমরণ।
২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের নমন ওঝা ও মাইকেল লাম্ব ১০৯ রানের পার্টনারশিপ গড়েন। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেনিং জুটিতে ময়াঙ্ক আগরওয়াল ও শ্রেয়স আইয়ার ১০৬ রান যোগ করেছিলেন।
তাঁদের নজির ভেঙে প্রিয়াংশ ও প্রভসিমরণের ওপেনিং জুটিতে উঠল ১২০ রান। প্রিয়াংশ ২৭ ও প্রভসিমরণ ৩৮ বলে হাফ সেঞ্চুরি করলেন। আন্দ্রে রাসেল নিজের প্রথম ওভারের পঞ্চম বলে প্রিয়াংশকে ফেরান। প্রিয়াংশ করলেন ৩৫ বলে ৬৯। ৮টি চার ও চারটি ছয়ের সৌজন্যে।
১৫তম ওভারের তৃতীয় বলে প্রভসিমরণ সিং বৈভব অরোরার শিকার হন। প্রভসিমরণ করলেন ৪৯ বলে ৮৩, মেরেছেন ৬টি করে চার ও ছয়। গ্লেন ম্যাক্সওয়েল ৮ বলে ৭ রান করে বরুণ চক্রবর্তীর শিকার। মার্কো জানসেন করলেন ৭ বলে ৩, তিনি বৈভবের দ্বিতীয় শিকার।
পাঞ্জাব কিংস ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ২ উইকেট হারালেও ১০৫ রান তুলে ফেলে। শেষ ৫ ওভারে আসে ৪০ রান, ২ উইকেটের বিনিময়ে। শ্রেয়স আইয়ার একটি করে চার ও ছয় মেরে ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকলেন। জশ ইনগ্লিস ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
বৈভব অরোরা ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট পান। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৯ রান দিয়েছেন, তিনি পান ১ উইকেট। আন্দ্রে রাসেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট পেলেন। চেতন সাকারিয়া ৩ ওভারে ৩৯, হর্ষিত রানা ২ ওভারে ২৭ ও সুনীল নারিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে কোনও উইকেট পাননি।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications