IPL 2025: আঠারো বছরে কতটা বদলেছেন বিরাট? কোহলির সঙ্গে কথাবার্তা প্রকাশ্যে আনলেন প্রীতি জিন্টা
চলতি মরশুমের আইপিএলে দুরন্ত ছন্দে আছে আরসিবি এবং পাঞ্জাব কিংস। আইপিএলের মধ্যেই বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন পাঞ্জাব কিংস দলের মালকিন প্রীতি জিন্টা। সোমবার সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিরাট কোহলির সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করলেন বলিউড অভিনেত্রী।
প্রীতি জিন্টা সরাসরি জানিয়েছেন বিরাট কোহলির মোবাইল ফোনে কী ছবি দেখে তিনি খুবই হেঁসে ওঠেন। একজন ভক্ত প্রীতিকে জিজ্ঞেস করেছিলেন, বিরাট কোহলির সঙ্গে তাঁর কী নিয়ে আলোচনা হচ্ছিল? এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে প্রীতি জিন্টা বলেন, কোহলি তাঁর সন্তানদের ছবি দেখাচ্ছিলেন এবং আমরা আমাদের সন্তানদের নিয়ে কথা বলছিলাম।প্রীতি জিন্টার কথায়, আমরা একে অপরকে আমাদের সন্তানদের ছবি দেখাচ্ছিলাম এবং তাদের সম্পর্কে বলছিলাম।

একইসঙ্গে বিরাট কোহলির সম্পর্কে বলিউড অভিনেত্রী আরও বলেছেন, বছরের পর বছর ধরে খেললেও ক্রিকেটের প্রতি বিরাটের শ্রদ্ধা কখনো বদলায় না। ১৮ বছর আগে আমি বিরাটের সঙ্গে প্রথম দেখা করেছি তখন সে একজন প্রাণবন্ত উত্তেজনা প্রবন কিশোর ছিল আজও তার মধ্যে একই রকম তেজ রয়েছে। একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি বিরাট কোহলি এখন একজন স্নেহশীল পিতা।
বিরাট কোহলি এবং প্রীতি জিন্টার মধ্যে একটি মিল আছে। তাদের দুজনের দল দল দলই এখনও পর্যন্ত একবার আইপিএল জেতেনি। চলতি মরশুমে বিরাট কোহলির দলের মতই প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস খুব ভালো খেলছে। চলতি মরশুমে দুই দলের ফলাফল ১-১। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবিকে হারিয়েছিল পাঞ্জাব কিংস। এরপর প্রীতিদের ডেরায় গিয়ে সেই হারের বদনা নেয় বিরাট কোহলিরা।
একজন ভক্ত প্রীতি জিন্টাকে জিজ্ঞেস করেন পাঞ্জাব কিংসের জয় পর আপনি কি সত্যি পরোটা রান্না করেছেন নাকি গুজব ছিল? উত্তরে প্রীতি বলেন সেটি মিম ছিল তবে আমি পরোটা রান্না করতে পারি। একজন ভক্ত প্রীতি জিন্টাকে প্রশ্ন করেন পূর্ববর্তী দল থেকে বর্তমান দলে নেওয়া সুযোগ থাকলে কোন ক্রিকেটারকে নেবেন?এই প্রশ্নের উত্তরে প্রীতি স্পষ্ট ভাষায় বলেন আমি অতীতে ফিরে তাকাতে পছন্দ করি না সামনে তাকানোয় পছন্দ করি। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশনে এই বছর আমাদের দল সেরা।
শ্রেয়স সম্পর্কে প্রীতি বলেন, নিলামের আগেই আমাদের অধিনায়ক হিসাবে শ্রেয়সকে পছন্দ ছিল।ল। শ্রেয়স পুরোপুরি মাটির মানুষ এবং দারুণ অধিনায়ক। খেলোয়াড় হিসাবে কিন্ত খুব আগ্রাসী।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলে শীর্ষে আছে আরসিবি। তবে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পাঞ্জাব। কলকাতার সঙ্গে শেষ ম্যাচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে পাঞ্জাবকে।












Click it and Unblock the Notifications