IPL 2025: নূরের থেকে বেগুনি টুপি ছিনিয়ে নিলেন প্রসিদ্ধ! সুদর্শনের হাতছাড়া অরেঞ্জ ক্য়াপ, পুনর্দখল পুরাণের
IPL 2025: আইপিএলে জমে উঠেছে কমলা টুপি ও বেগুনি টুপির লড়াই। চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দাপট বজায় রেখেছিলেন নূর আহমেদ।
যদিও চেন্নাই সুপার কিংসের এই স্পিনাররা এদিন টপকে গেলেন তাঁরই পুরানো দলের বোলার। প্রসিদ্ধ কৃষ্ণ এদিন চার উইকেট নিয়ে পিছনে ফেলে দিলেন নূরকে।

আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকাতেও জোর টক্কর চলছে। আজই গুজরাত টাইটান্সের বি সাই সুদর্শন কিছুক্ষণের জন্য কমলা টুপি সুনিশ্চিত করেছিলেন। কিন্তু পরে তা পুনর্দখল সেরে ফেলেন নিকোলাস পুরাণ।
আজ আমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২১ বলে ৩৬ করেছিলেন গুজরাত টাইটান্সের ওপেনার সুদর্শন। পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে। ফলে ৭ ম্য়াচে ৭ ইনিংসে তাঁর রান দাঁড়ায় ৩৬৫। গড় ৫২.১৪, স্ট্রাইক রেট ১৫৩.৩৬। চারটি অর্ধশতরান-সহ।
এরপর জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিকোলাস পুরাণ তিনে নেমে ৮ বলে ১১ রান করে সন্দীপ শর্মার বলে লেগ বিফোর হন। বড় রান না পেলেও সুদর্শনের থেকে কমলা টুপি ছিনিয়ে নিলেন পুরাণ। ৮ ম্যাচে তাঁর রয়েছে ৩৬৮ রান। গড় ৫২.৫৭, স্ট্রাইক রেট ২০৫.৫৮।
জস বাটলার এদিন অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলায় সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে চলে এলেন। গুজরাত টাইটান্সের হয়ে এদিনের জয়ের নায়ক বাটলার ৭ ম্যাচে ৩১৫ রান করে ফেলেছেন। গড় ৬৩, স্ট্রাইক রেট ১৬৪.০৬।
লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শ আজ জোফ্রা আর্চারের শিকার হলেন ৬ বলে ৪ রান করে। চলতি আইপিএলে তাঁর রান ৭ ম্যাচে ২৯৯। লোকেশ রাহুল এখনও অবধি ৬ ইনিংসে ২৬৬ রান করেছেন। আজ তিবি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করলেন ১৪ বলে ২৮।
চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় এক থেকে তিনে নেমে গেলেন নূর আহমেদ। শীর্ষে চলে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাত টাইটান্সের পেসার প্রসিদ্ধ চলতি আইপিএলে এদিনই প্রথম ইনিংসে চার উইকেট নিলেন।
A screamer out of nowhere 🔥
— IndianPremierLeague (@IPL) April 19, 2025
🎥 Jos Buttler's one-handed grab gives Prasidh Krishna his well deserved 4th wicket 💙
Updates ▶️ https://t.co/skzhhRWvEt#TATAIPL | #GTvDC | @gujarat_titans pic.twitter.com/AKL5P4PRIm
প্রসিদ্ধ চার ওভারে ৪১ রান দিয়ে এদিন আউট করলেন করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল ও বিপ্রাজ নিগমকে। এর ফলে প্রসিদ্ধ চলতি আইপিএলে ৭ ম্যাচে ৭ ইনিংসে নিলেন ১৪ উইকেট। গড় ১৪.৩৫, ইকনমি ৭.৪৪।
দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব এদিন একটি উইকেট পেয়েছেন। তিনি এবং নূর আহমেদ ও আরসিবির জশ হ্যাজলউডের রয়েছে ৭ ম্যাচে ১২টি করে উইকেট। কুলদীপ পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে চলে গেলেন ইকনমির কারণে। কুলদীপের ইকনমি ৬.২৫। নূরের ৭.১২, হ্যাজলউডের ৮.১৭। গুজরাতের সাই কিশোর আজ একটি উইকেট নেওয়ায় তাঁর ৭ ম্যাচে শিকারের সংখ্যা হলো ১১।
মহম্মদ সিরাজ গুজরাত টাইটান্সের হয়ে এদিন ১ উইকেট পেলেন। ফলে তাঁর উইকেট সংখ্যাও ১১। চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুরের রয়েছে ১১টি করে উইকেট। শার্দুল কিছুক্ষণ পরেই বল করবেন। ফলে তিনি বেগুনি টুপির লড়াইয়ে কতটা এগোতে পারেন সেদিকে নজর থাকবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications