Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: ইংল্যান্ড সফরের আগে পারফরম্যান্সে নির্বাচকদের ভরসা দিচ্ছেন প্রসিদ্ধ, গিলদের নয়া নজির

চলতি আইপিএলে দুরন্ত বোলিং করছেন প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাতের এই বোলার এবার বেগুনি টুপির লড়াইয়ে প্রবলভাবে রয়েছেন। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১৯টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এক নম্বরে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। আইপিএলের পরই কিন্তু ইংল্যান্ড সফর। সেই সফরই এখন থেকেই পাখির চোখ প্রসিদ্ধের।

ইংল্যান্ড সফরে শুধু জসপ্রীত বুমরাহের উপর একা ভরসা করলে হবে না, তাঁকে সাহায্য করার জন্য বোলার লাগবে। এই পরিস্থিতিতে আইপিএলে প্রসিদ্ধের পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তিতে রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে এবার প্রসিদ্ধকে যেন অন্যরূপে দেখা যাচ্ছে। ঠিক যেন প্রসিদ্ধ ২.০।

Prasidh Krishna

আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতিতে বেশ কয়েকজন ভালো পেসার লাগবে ভারতীয় দলের। অবশ্যই ভারতীয় পেস বিভাগকে নেতৃত্ব দেবেন বুমরাহ। কিন্তু একই সঙ্গে প্রসিদ্ধও বুমরাহের পার্টনার হয়ে উঠতে পারেন, ভারতীয় পেস অ্যাটাকের অন্যতম ভরসা হতে পারেন প্রসিদ্ধ।

এর আগে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছিল। তবে চোট আঘাতে সমস্যা তাঁকে কিছুটা ব্যাকফুটে উঠে ফেলে দেয়। চলতি বছরে সিডনি টেস্টেও ভারতের হয়ে খেলেন। ফলে তাঁর মধ্যে লাল বলে খেলার মতোও যে প্রতিভা রয়েছে সেটা প্রমাণ করে দিয়েছেন প্রসিদ্ধ।

তবে আইপিএল থেকেই প্রসিদ্ধ কিন্তু ইংল্যান্ড সফরকেও পাখির চোখ করছেন। লাল হোক বা সাদা, বল পাল্টালেও সঠিক প্রস্তুতি থাকলে বোলিংয়ের ক্ষেত্রে যে কোন অসুবিধা হবে না সেটা জানিয়েছেন প্রসিদ্ধ। তিনি মনে করে বল যদি সঠিক জায়গায় ঠিক লাইনে করা যায় তাহলে যে কোনও ফর্ম্যাটে যে কোন জায়গাতেই উইকেট পাওয়া সম্ভব।

চলতি আইপিএলে মহম্মদ শামি খুব একটা ছন্দে নেই এই পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের পেস বিভাগের কম্বিনেশন তৈরি করাই সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচকদের কাছে। বর্তমানে যে ছন্দে রয়েছেন প্রসিদ্ধ সেটা যদি ধরে রাখতে পারেন তাহলে ইংল্যান্ড সফরে তিনি কিন্তু অনেক ধারালো এবং অনেক ভয়ঙ্কর হতে হবেই বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের মধ্যে একটি রেকর্ড গড়েছে গুজরাত টাইটান্স। এই ম্যাচে কুড়ি ওভারে সব থেকে কম ডট বল খেলার নজির সৃষ্টি করেছে গুজরাত টাইটান্স। কুড়ি ওভারে মাত্র ২২ টি ডট বল খেলেছেন শুভমান গিলের দল।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তাদেরই রেকর্ডকে স্পর্শ করেছে গুজরাত। এর আগে ২০২৪ সালে মুম্বাইয়ে ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বাইশটি ডট বল খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার সেই তালিকায় যুক্ত হল গুজরাতের নাম। এর পাশাপাশি এই তালিকায় তিন নম্বর আছে দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে তারা ২৩টি ডট বল খেলে কেকেআরের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+