Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বোলিং থেকে ফিল্ডিং, গুজরাতের কাছে সানরাইজার্সের ভরাডুবিতে টার্নিং পয়েন্ট কোনগুলি?

IPL 2025: গুজরাত টাইটান্সের কাছে হারের ফলে সানরাইজার্স হায়দরাবাদ কার্যত ছিটকে গেল আইপিএল থেকে। এবারের মতো যে আশা শেষ তা শোনা গেল অধিনায়ক প্যাট কামিন্সের কথাতেই।

টস জিতেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কামিন্স। যদিও প্রথমার্ধই এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

IPL 2025

পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারের পারফরম্যান্সেই টেক্কা দিল গুজরাত টাইটান্স। শুভমান গিল ও সাই সুদর্শন ওপেনিং জুটিতে ৬ ওভারেই তুলে ফেলেন ৮২ রান। সেখানে সানরাইজার্স হায়দরাবাদ বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়েও ১ উইকেটে ৫৭ রানের বেশি তুলতে পারেনি।

মাঝের ওভারে, অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারে গুজরাত যেখানে ২ উইকেট খুইয়ে ৮০ তুলেছিল সেখানে সানরাইজার্সও ২ উইকেট হারায়, তোলে ৮২ রান। শেষ ৫ ওভারে গুজরাত চার উইকেট হারিয়ে ৬২ তোলে। ডেথ ওভারে হায়দরাবাদ ৩ উইকেট খেলে ৪৭ রান সংগ্রহ করে।

ম্যাচের শেষে কামিন্স বলেন, আমাদের বোলিং পাওয়ারপ্লেতে ভালো হয়নি। সেখানে আমিও দায়ী। ওই সময় আমরা অন্তত ২০ রান বেশি দিয়ে ফেলেছি। কয়েকটি ক্যাচ ধরতে পারিনি। এই ক্ষেত্রেও আমি নিজের দোষ এড়াচ্ছি না।

উল্লেখ্য, কামিন্সের বলে বাটলারের ক্যাচ প্রথমে তালুবন্দি করতে পারেননি জয়দেব উনাদকাট। ধরতে পারলে ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফিরতেন বাটলার। ড্রাইভ মারেন, কিন্তু মিড অফে উনাদকাট ক্যাচটি ধরতে পারেননি।

এরপর হর্ষল প্য়াটেলের বলে কামিন্স বাটলারের দেওয়া সহজ ক্যাচ মিস করেন। সেই ক্যাচটি ধরতে পারলে বাটলার ১৫ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরতেন। এই ক্যাচটি পড়ে ১২ ওভারে, গুজরাতের স্কোর হতো ১১.৫ ওভারে ২ উইকেটে ১৩৮।

Take a Poll

বাটলার আউট হন ১৮.৪ ওভারে গুজরাত টাইটান্সের ২০৬ রানের মাথায়। তিনি করেন ৩৭ বলে ৬৪। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে। ফলে সুযোগ কাজে লাগাতে পারলে গুজরাতকে আরও কম রানে থামাতেই পারতো হায়দরাবাদ।

গুজরাত ২২৫ রানের টার্গেট দিয়েছিল হায়দরাবাদকে। কাজ কঠিন হলেও চেষ্টা চালাচ্ছিলেন অভিষেক শর্মা ও হেইনরিখ ক্লাসেন। কিন্তু তিন বলের ব্যবধানে তাঁরা ফিরতেই আশা শেষ হয়ে যায় সানরাইজার্সের। বিশেষ করে ১৫তম ওভারের শেষ বলে দলের ১৩৯ রানের মাথায় অভিষেক ৪১ বলে ৭৪ করে ইশান্ত শর্মার শিকার হন। এতেই সমস্যা বাড়ে অরেঞ্জ আর্মির।

কামিন্স বলছেন, ২০০ রানের টার্গেট থাকলে তা তোলা যেত। গুজরাতের ব্যাটিং ভালো। তাঁদের খুব বেশি ঝুঁকি নিতে হয়নি। খারাপ বল করলে যেটা হওয়ার সেটাই হয়েছে। সেই বলগুলিতে শট নিয়েছেন গুজরাতের ব্যাটাররা। সবমিলিয়ে আমরা ভালো খেলিনি। ব্যাটারদের কাজ কঠিন হয়েছে বোলিংয়েই। তবে আরও ২ বছর এই দলই থাকবে। ফলে পরেরবার থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন কামিন্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+