IPL 2025: ইডেনে নজিরবিহীন কাণ্ড! ঝড়বৃষ্টিতে আঁধার নামল ক্লাব হাউসে, বিদ্যুৎ বিভ্রাট প্রেস বক্সেও
IPL 2025: ইডেনে নজিরবিহীন কাণ্ড। কলকাতা নাইট রাইডার্সের সামনে ২০২ রানের টার্গেট রেখেছে পাঞ্জাব কিংস। কেকেআর ১ ওভারে বিনা উইকেটে ৭ রান তোলার পরই ঝড়বৃষ্টিতে স্থগিত রয়েছে ম্যাচ।
ঝড়ের গতিবেগ বেশি ছিল না। তবে দমকা হাওয়ার পরই জোরে বৃষ্টি নেমেছে। এই সময়ই আঁধার নামল ইডেনের ক্লাব হাউসে। বিদ্যুৎ বিভ্রাট থেকে রেহাই পেল না প্রেস বক্স।

ইডেনে অত্যাধুনিক বাতিস্তম্ভ থাকায় খেলা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের জেরে ম্যাচ বন্ধ থাকে না। এমনকী আলো নিভিয়ে লেজার শো চলে। এদিনও ঝড়বৃষ্টিতে ইডেনের চারটি বাতিস্তম্ভের আলোয় কোনও সমস্যা হয়নি।
যদিও আচমকাই গোটা ক্লাব হাউস অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সিইএসসির লাইনে কোনও সমস্যা হয়েছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। ক্লাব হাউসেই সিএবি সভাপতির ঘরের কাছেও ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়।
নিজের ঘর থেকে পরিস্থিতি মোকাবিলায় বেরিয়ে আসেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, সিএবি সভাপতির ঘরের নীচের তলাতেই দুই দলের ড্রেসিংরুম। ভিআইপি বক্স, এমনকী কর্পোরেট বক্সেও কিছুক্ষণের জন্য বিদ্যুৎ ছিল না।
সিএবি সভাপতি যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসেন তখন মোবাইলের টর্চ জ্বালিয়ে রেখেছিলেন অনেকে। অন্ধকারে এর-ওর ঘাড়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। যদিও ক্লাব হাউস, কর্পোরেট বক্স-সহ নানা জায়গায় অন্ধকার নেমে এলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
Sit back and applaud! #PrabhsimranSingh's innovative shot gets his dugout up on their feet! 🤩
— Star Sports (@StarSportsIndia) April 26, 2025
Watch the LIVE action ➡ https://t.co/zuUy9g2nSb #IPLonJioStar 👉 #KKRvPBKS | LIVE NOW on Star Sports1, Star Sports1 Hindi & JioHotstar! pic.twitter.com/QfWd9H9rMG
সিএবির প্রাক্তন এক কর্তা বলেন, আগে স্টেডিয়ামে খেলা চলার সময় আলো নেভার সমস্যা হয়েছে। তবে ক্লাব হাউসের মতো হাই সিকিউরিটি জোনে এমন বিদ্যুৎ বিভ্রাট কখনও ঘটেনি বিগত কয়েক দশকে। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও বিবৃতি দেয়নি সিএবি। এদিন রাত সাড়ে ৯টা অবধি খেলা দেখতে মাঠে ঢুকেছেন ৩৪ হাজার ৪০ জন দর্শক। শনিবারের রাতে দর্শকদের মাঠবিমুখ হওয়াও ভালো বিজ্ঞাপন নয়।
বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ে প্রেস বক্সেও। সেখানেও কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ ছিল না। প্রেস বক্স অন্ধকার হয়ে যায়। এরপর আলো জ্বললেও দীর্ঘক্ষণ টিভিগুলি চলেনি। ফলে সমস্যায় পড়েন সাংবাদিকরা। অভিযোগ, এই সময় মিডিয়া ম্যানেজার অরিত্র চৌধুরীর কাছ থেকেও কোনও সাহায্য মেলেনি। বিসিসিআইয়ের গাইডলাইন অগ্রাহ্য করে একাধিক সংবাদমাধ্যমকে কেন অরিত্র এদিনও ম্যাচ কভারের সুযোগ করে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications