IPL 2025: হাতে আর ৬টি ম্যাচ! কতগুলিতে জিতলে প্লে-অফে যেতে পারবে কেকেআর?

IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার পথ কঠিন হয়ে দাঁড়াল গুজরাত টাইটান্সের কাছে পরাস্ত হওয়ায়। ফলে শনিবারের পাঞ্জাব কিংস ম্যাচ হয়ে দাঁড়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিশ্চিত করেছে। ইডেনে চারটি হোম ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। তার মধ্যে টানা দুটিতে পরাস্ত হলেন অজিঙ্ক রাহানেরা।

IPL 2025

শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিস কেকেআর। ফলে শনিবারের দ্বৈরথ যেমন বদলার ম্যাচ, তেমনই প্লে-অফের দৌড়ে থাকার ক্ষেত্রেও টার্নিং পয়েন্ট হতে পারে।

Take a Poll

পাঞ্জাব কিংস ম্যাচ খেলেই কেকেআর যাবে দিল্লিতে। সেখানে ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এরপর ৪ মে ইডেনে বিকেল সাড়ে তিনটের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ৭ মে ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ হোম ম্যাচ খেলবে।

এরপর ১০ মে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কেকেআর। ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ নাইটদের। যে দলগুলির মধ্যে ম্যাচ বাকি রয়েছে তাদের মধ্যে চলতি আইপিএলে রাজস্থান, হায়দরাবাদ ও চেন্নাইকেই হারিয়েছে কেকেআর।

আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স, তাদের রয়েছে ১২ পয়েন্ট। ১০ পয়েন্টে দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালস, আরসিবি, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে মনে করা হচ্ছে, এবারেও প্লে-অফে যেতে অন্তত ১৬ পয়েন্ট দরকারই হবে।

সেক্ষেত্রে কেকেআরকে ১৬ পয়েন্টে পৌঁছতে হলে ৬টির মধ্যে পাঁচটি ম্যাচে জিততেই হবে। যে কাজটা বর্তমান পরিস্থিতিতে সহজ নয়। কেকেআর যদি বাকি ম্যাচগুলির মধ্যে চারটিতে জেতে, তাহলে হবে ১৪ পয়েন্ট। তবে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যেতে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফল ও জটিল অঙ্কের দিকে। সর্বোপরি, ভালো জায়গায় রাখতে হবে নেট রান রেট। ফলে বড় ব্যবধানে হারাও চলবে না। কেকেআরের নেট রান রেট ০.২১২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+