IPL 2025: অধিনায়ক শ্রেয়স আইয়ারে মুগ্ধ, বিরাটের থেকে সার্টিফিকেট পেয়ে উজ্জীবিত নেহাল ওয়াধেরা
শনিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে পাঞ্জাব কিংস। প্রথম পর্বের ম্যাচে নাইটদের বিরুদ্ধে জয় পেয়েছিল পাঞ্জাব কিংস। নাইটদের বিরুদ্ধে ম্যাচ খেলতে বুধবারই কলকাতায় চলে এসেছে পাঞ্জাব দল। বৃহস্পতিবার থেকে কেকেআর ম্যাচের প্রস্তুতি শুরু করবে শ্রেয়স আইয়ারের দল। তার আগে পাঞ্জাব কিংস দলের ক্রিকেটার নেহাল ওয়াধেরা সাংবাদিকদের মুখোমুখি হলেন।
পাঞ্জাব দলে কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নেই নেহালের। যদিও এটা তাঁকে খুব বেশি সমস্যা ফেলছে না বলেই জানিয়েছেন নেহাল ওয়াধেরা। তিনি বলেছেন, শেষ ২ বছর আমার ফিক্সড অর্ডার ছিল না। ছোট থেকেই এভাবেই খেলি, নির্দিষ্ট কোনও জায়গা ধরে খেলনি। ম্যাচ উইনার হিসাবে প্রুফ করতে হলে প্রত্যেক দিন পারফরম্যান্স করতে হয় সেটা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে। পাঞ্জাব দলেও সেটাই করার চেষ্টা করি।

এবার পাঞ্জাব দলে ভালো পারফরম্যান্স করছেন নেহাল। এর জন্য কোচ রিকি পন্টিংকে কৃতিত্ব দিচ্ছেন নেহাল। তাঁর কথায়, টুর্নামেন্ট শুরুর আগে শিবিরে কোচের সঙ্গে কথা বলেছিলাম আমার থেকে কী চাইছেন.সেটা জেনে ছিলাম, ধরমশালা শিবির খুবই সাহায্য করেছিল, পন্টিং স্যার বলেন আমাকে ফ্লেক্সিবেল রাখা হবে, তাঁর কথাগুলি আমাকে অনেক আত্মবিশ্বাস দেয়।
এবার পাঞ্জাব দলে অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন নেহাল। এই প্রসঙ্গে নেহাল বলেন, ব্যাটিংয়ং ৪, ৫ খুবই গুরুত্বপূর্ণ। আমি যেখানেই খেলি চেষ্টা করি দলের জন্য অবদান রাখতে। মুম্বইয়ে প্রথম একাদশে খেলা কঠিন ছিল কারণ ওখানে ভারতীয় ক্রিকেটার ছিলেন। সেখান থেকে অনেক আত্মবিশ্বাস পেয়েছে। তখন থেকে জানতাম আমার কোনও স্থায়ী জায়গা নেই. আমার যেখানেই খেলি সেখানেই সেরা দেওয়ার চেষ্টা করি। এটা পাঞ্জাবেও চেষ্টা করি।
নেহাল ওয়াধেরার আইপিএল থেকেই চোখ ভারতীয় দলে। তাঁর কথায়, কঠিন সময়ে যে ভালো খেলে এবং দলকে জেতাতে পারে সেই ভারতীয় দলে সুযোগ পায়. আমার লক্ষ্য থাকে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো। আরসিবি ম্যাচে সেটাই করার চেষ্টা করেছিলাম। আররসিবি বোলাররা আমাদের উপর চাপ সৃষ্টি করেছিল তখন আমরা পাল্টা চাপ ফিরিয়ে দিয়েছিলাম।
শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বও প্রসঙ্গে বলেব,- শ্রেয়স মহান অধিনায়ক। পন্টিংয়ের সঙ্গে তাঁর দারুণ বন্ডিং আছে। নতুনদের দারুণ গাইড করেন। শ্রেয়স প্লেয়ারদেরকে নিরাপত্তা ও আত্মবিশ্বাস দেন, স্বাধীনভাবে খেলার সুযোগ দেন। ও দারুন ক্যাপ্টেন, দারুণ টিম ম্যান। আগে দলকে গুরুত্ব দেন, শ্রেয়সে জন্য দলের পারফরম্যান্স আরও ভালো হচছে।
বিরাট কোহলিও নেহালের ব্যাটিংয়ের ভূয়সী প্রসংশা করেন। আরসিবি ম্যাচ শেষে নেহালকে বিরাট বলেন, তোমার ব্যাটং খুব ভালো লেগেছে। বোলারকে অ্যাটাককে করার নীতি ভালো ছিল। আমার প্রস্তুতির প্রশংসা করেছেন। তাঁর মতো কিংবদন্তির থেকে প্রশংসাস পেয়ে ভালো লাগছে।
প্লে অফ প্রসঙ্গে বলেন, আমাদের কাছে চ্য়ালেঞ্জ আছে। তবে চ্যালেঞ্জ নিতে ভালো লাগেছ। ম্যাচ বাই ম্যাচ ভাবছি, আমাদের ইডেনে ম্যাচ আছে সেটা নিয়ে ভাবছি, কীভাবে সেই ম্যাচ জিততে পারি সেটা নিয়ে আলোচনা করছি। আপাতত খুব বেশি ম্যাচ নিয়ে আলোচনা হয়নি। ১৪ ম্যাচ খেলবে সব দল দল, সব দলই সব ম্যাচ ভালো কববে সেটা বলা যায় না। আমরা সেদিন(কেকেআরের বিরুদ্ধে প্রথম পর্বের ম্য়াচে) ভালো খেলেলি ব্যাটিংয়ে, তবে বোলাররা ভালো খেলেছিল. জয়ের ধারা বজায় বজায় থাকতে হবে।
ইডেনের পিচ প্রসঙ্গে বলেন, আগে আমরা পিচ দেখব, তার পরই আমরা প্রস্তুতি নেব। যুবরাজের সঙ্গে কথা হয়েছে কীভাবে আগে এগিয়ে যেতে পারি সেটা নিয়ে কথা বলেছি।












Click it and Unblock the Notifications