IPL 2025: অভিষেককে তিনবার জীবনদান, বড় মূল্য দিল পাঞ্জাব, রান তাড়ায় হায়দরাবাদের নজির
IPL 2025: আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার নিরিখে সানরাইজার্স হায়দরাবাদের কীর্তি রইল দুই নম্বরে। ইডেনে পাঞ্জাব কিংসের রেকর্ডের পরেই।
গত বছর ইডেনে ২৬২ রানের টার্গেট তাড়া করে জিতেছিল পাঞ্জাব কিংস। তার পরেই রইল হায়দরাবাদে ২৪৬ রানের টার্গেট তাড়া করে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সানরাইজার্সের জয়।

ইডেনে পাঞ্জাব কিংস তুলেছিল ২ উইকেটে ২৬২। শনিবার উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদ করল ২ উইকেটে ২৪৭। এই স্টেডিয়ামেই সানরাইজার্স চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে ২৮৬ তুলেছিল। সেই ম্যাচে রাজস্থান রয়্যালস করে ৬ উইকেটে ২৪২।
ফলে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ২৪৫ তুলেও নিরাপদ বোধ করছিল না। পাঞ্জাবের জয়ের সম্ভাবনা ক্রমেই ফিকে হতে থাকে ট্রাভিষেক জুটি দাঁড়িয়ে যাওয়ায়। বিশেষ করে অভিষেক শর্মার প্রথম আইপিএল শতরান স্মরণীয় জয় এনে দিল ধুঁকতে থাকা অরেঞ্জ আর্মিকে।
FORTUNE FAVOURS THE BRAVE, INDEED! 🙌#AbhishekSharma, what an innings 💪#IPLonJioStar 👉 #SRHvPBKS | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/x4FqzXsiWI
— Star Sports (@StarSportsIndia) April 12, 2025
যদিও এই অভিষেককেই তিন-তিনবার আউট করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পাঞ্জাব কিংস। ২.১ ওভারে নন-স্ট্রাইকিং এন্ডে অভিষেককে রান আউট করার সুযোগ নষ্ট করে পাঞ্জাব। অভিষেক তখন ব্যাট করছেন ৫ বলে ১৮ রানে।
এর পরের ওভার করতে যান যশ ঠাকুর। প্রথম বল ডট। দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছয় মারেন অভিষেক। তার পরের ডেলিভারিতেই ডিপ ব্য়াকওয়ার্ড পয়েন্টে শশাঙ্ক সিংয়ের হাতে ক্যাচ দেন অভিষেক। তখন তাঁর স্কোর ছিল ৩২।
কিন্তু তখনই বেজে ওঠে সাইরেন। যশের পা দাগের বাইরে পড়ায় বেঁচে যান অভিষেক। ফ্রি হিট পায় সানরাইজার্স। ফ্রি হিটের ডেলিভারিতেও ছয় মারেন অভিষেক। এরপর নিজের প্রথম বলেই অভিষেকের ক্যাচ ফেলেন যুজবেন্দ্র চাহাল। অভিষেকের স্কোর তখন ৫৬। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
WHAT. A. MOMENT. 🙌
— Star Sports (@StarSportsIndia) April 12, 2025
100 reasons to celebrate #AbhishekSharma's knock tonight! PS. Don't miss his special message for #OrangeArmy 🧡
Watch the LIVE action ➡ https://t.co/HQTYFKNoGR
#IPLonJioStar 👉 #SRHvPBKS | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/DECkzxRYhi
তিনটি সুযোগ নষ্টের মধ্যে বড় টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবেই যশের বলে আউট হয়েও ফ্রন্ট ফুট নো বলের কারণে অভিষেকের বেঁচে যাওয়া। অভিষেকের ইনিংসের প্রশংসা করলেও সে কারণে ম্যাচের শেষে আক্ষেপের সুর ধরা পড়ল পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের গলায়।
শ্রেয়স বলেন, আমাদের স্কোর যথেষ্ট ছিল। তবে যেভাবে সানরাইজার্স তা তাড়া করে ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতল একটা সময় হাসিই পাচ্ছিল। আমরা দুটি ক্যাচ মিস করেছি। অভিষেক ব্যতিক্রমী ইনিংস খেললেও তিনি ভাগ্যের সহায়তাও পেয়েছেন। ক্যাচ ম্যাচ জেতায়। আমাদের সেখানে খামতি ছিল। আমাদের বোলিং ভালো হয়নি। লকি ফার্গুসনের চোট পেয়ে বেরিয়ে যাওয়াও তাঁদের কাছে বড় ধাক্কা বলে স্বীকার করেন শ্রেয়স।












Click it and Unblock the Notifications