IPL 2025: দলের কঠিন সময়ে ভারত ছাড়ছেন সানরাইজার্স অধিনায়ক! কামিন্সের স্ত্রী-র পোস্ট ঘিরে জল্পনা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ দলের। গতবারের রানার্স আপ দল এবার শুরু থেকেই সমস্যার মুখে। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে কমলা ব্রিগেড। লিগ টেবলেও তাদের অবস্থান তলানিতে। এই পরিস্থিতিতে আইপিএলের মাঝপথে কি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন দলের অধিনায়ক প্যাট কামিন্স!

মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পরই সেই জল্পনা তৈরি হয়েছে। আসলে জল্পনা উস্কে দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা স্ত্রী বেকি। তিনি শুক্রবার নিজের ইন্সট্রাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। বেকি ইনস্টাগ্রামে স্টোরিতে ভারত ছেড়ে চলে যাচ্ছেন এমনই একটি পোস্ট করেছেন। বেকি ক্যাপশনে লিখেছেন, '‌গুড বাই ইন্ডিয়া। এই সুন্দর দেশটি ঘুরে দেখতে বেশ ভালবাসি।

Pat Cummins

বেকি যে ছবি পোস্ট করেছেন তার সঙ্গে রয়েছেন প্যাট কামিন্সও। ফলে এই পোস্টের পরই ধোঁয়াশা তৈরি হয়েছে সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ককে ঘিরে। যদিও এই পোস্টটা থেকে বোঝা যাচ্ছে প্যাট কামিন্স তার স্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন না । তিনি ভারতেই থাকছেন। আইপিএলের আগামী ম্যাচগুলিতে অধিনায়কত্বও করবেন কমলা ব্রিগেডের হয়ে।

গতবার আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের খেলা কিন্তু সমর্থকদের মন জিতে নিয়েছিল। এবার সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামলেই তাদের থেকে থাকছে বড় রানের প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না কমলা ব্রিগেডের ক্রিকেটাররা। ৩০০ রান তো দূরের কথা বেশিরভাগ ম্যাচই ২০০ রানও টপকাতে পারছেন না সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা।

এই পরিস্থিতিতে তাদের প্লে অফের সমীকরণ অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। কারণ তারা এই মুহূর্তে চার পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে। এখনও টুর্নামেন্টের ৭ ম্যাচ বাকি ফলে আগামী ম্যাচগুলি সানরাইজার্স হায়দরাবাদ- এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী কয়েকটি ম্যাচে টানা জয় পেতে না পারলে তাদের প্লে অফ এ উঠা আর যত অসম্ভব হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+