IPL 2025: দিল্লি দলে কেন পন্থকে ধরে রাখা সম্ভব হল না? অজানা কথা এবার প্রকাশ্যে আনলেন পার্থ জিন্দাল
আইপিএল নিলামে রেকর্ড দাম বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। সদ্য সমাপ্ত আইপিএল নিলামে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। তাঁকে দলে নেওয়ার জন্য ২৭ কোটি টাকা খরচ করে ইতিহাস সৃষ্টি করেছে লখনউ দল। আইপিএলের মেগা নিলামে পন্থ যে ঝড় তুলতে পারেন তার আগাম আভাস আগে থেকেই ছিল। কারণ দিল্লি দল পন্থের মতো তারকা ক্রিকেটারকে রিটেন না করার সাহসী সিদ্ধান্ত নেয়।
কেন পন্থের মতো তারকা ক্রিকেটারকে রিটেন না করার মতো সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস দল, এবার সেই নিয়ে মুখ খুললেন দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। ক্রিকইনফোকে তিনি জানিয়েছেন পন্থকে রিটেন না করার জন্য কোনও আর্থিক কারণ নেই, তাঁরা নিলামের আগে পন্থকে রিটেন করার সবরকম চেষ্টা করেছিলেন।

একইসঙ্গে পার্থ জিন্দাল আরও বলেছেন, আমার মনে হয় না আর্থিক কোনও বিষয় আছে। অর্থ আমাদের কাছে( কিরণ কুমার গ্র্যান্ডি, পার্থ জিন্দাল, পন্থ) কোনও বিষয় হতে পারে। আমরা ভাবনার মধ্যেই ভিন্নতা ছিল। আমাদের পক্ষ থেকে পন্থের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্ত তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। আমাদের কাছে পন্থেরও কিছু প্রত্যাশা ছিল, তাঁর কাছে আমাদেরও কিছু প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দুটি বিষয়কে এক জায়গায় আনতে পারেনি।
পন্থ উত্তরাখণ্ডের ভূমিপুত্র, এবার খেলবেন পরশি রাজ্যের শহেরর দলের হয়ে। দিল্লি দলের নেতৃত্বের ভারও থাকবে পন্থেরই কাঁধে। রেকর্ড পরিমাণে দাম পাওয়ায় এবার তাঁর উপর থাকবে বিরাট প্রত্যাশা। লখনউ দলের প্রত্যাশা পূরণ করার গুরু দায়িত্ব তাঁরই কাঁধে।
লখনউয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর পন্থ অবশ্য জানিয়েছেন, আমি অত্যন্ত উত্তেজিত লখনউ দলের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি প্রথমেই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর আস্থা রাখার জন্য। আমি সামনের দিকে তাকাতে চাই, এই দলের হয়ে অনেক ভালো স্মৃতি তৈরি করায় আমার লক্ষ্য।












Click it and Unblock the Notifications