IPL 2025: শ্রেয়সের চালে ফের ফ্লপ ঋষভ, পন্থের সঙ্গে টক্করে ঈর্ষণীয় নজির ম্যাক্সওয়েলের
IPL 2025: আজ লখনউয়ে মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। ২৭ কোটির ঋষভ পন্থ লখনউয়ের অধিনায়ক। পাঞ্জাবের শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে লখনউ।
ফলে দরের নিরিখে হেভিওয়েট দুই অধিনায়কের প্রথম টক্কর হচ্ছে আজ। আর সেখানেই শ্রেয়সের চালে মারাত্মক ভুল করে বসলেন পন্থ।

পাঞ্জাব কিংস টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ৩.৫ ওভারে এইডেন মার্করাম আউট হতেই ব্যাট করতে নামেন পন্থ। পঞ্চম ওভারটি করতে গ্লেন ম্যাক্সওয়েলকে ডাকেন শ্রেয়স। ক্রিজে দুই বাঁহাতি। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের সঙ্গে পন্থের টক্করের পরিসংখ্যানও সম্ভবত শ্রেয়সকে এই সিদ্ধান্ত নিতে চালনা করেছিল।
শ্রেয়সের এই দুরন্ত চালের সাফল্য মিলল পঞ্চম ওভারের পঞ্চম বলেই। আউট হওয়ার মতো বল মোটেই ছিল। লেগ সাইডে হাফ-ট্র্যাকার। সেই ডেলিভারিতেই যেভাবে যুজবেন্দ্র চাহালের হাতে ঋষভ পন্থ সহজ ক্যাচ দিলেন প্র্যাকটিস করানোর ভঙ্গিমায় তা ক্ষমার অযোগ্য।
পন্থ নিজেও হয়তো এই বাজে শট খেলার জন্য আক্ষেপ করবেন। কিন্তু তাঁর এই দায়িত্বজ্ঞানহীন শট লখনউয়ের সমস্যা বাড়িয়ে দেয়। ৪.৫ ওভারে ৩৫ রানে তৃতীয় উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে তিনটি ম্যাচে ২৭ কোটির পন্থের ব্যাটিং গড় দাঁড়াল ৫.৬৬।
বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন পন্থ। এরপর হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পন্থ ১৫ বলে ১৫ রান করে আউট হয়েছিলেন। তারপর এদিনের ৫ বলে ২ রানের ইনিংস।
Man can't believe LSG paid 27 crores for one of the worse ever T2OI better who can't even score in IPL anymore.
— TushaRR (@__jaisball) April 1, 2025
He can't play full toss of Harshal Patel, He can't play part time bowling of Maxwell.😂#PBKSvsLSG #pant pic.twitter.com/Mc42vWlJcY
গ্লেন ম্যাক্সওয়েল এই নিয়ে আইপিএলে চারটি ইনিংসে তিনবার পন্থের উইকেট পেলেন। সবমিলিয়ে ম্যাক্সওয়েলের ১৬টি বল খেলেছেন পন্থ। আউট হলেন এদিন নিয়ে তিনবার। নিকোলাস পুরাণের চেয়েও বেশি দর দিয়ে পন্থকে নিয়ে অধিনায়ক করে লখনউ। কিন্তু সেই আস্থার মর্যাদা দিতে ব্যর্থ। স্বাভাবিকভাবেই প্রথম হোম ম্যাচে অধিনায়কের দায়িত্বজ্ঞানহীনতা হতাশ করল ভক্তদের।
প্রথম ১০ ওভারের শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ছিল ৩ উইকেটে ৭৬। দশম ওভারে নিজের প্রথম ওভার করতে গিয়ে যুজবেন্দ্র চাহাল দেন ১৫ রান। নিকোলাস পুরাণ ২৩ বলে ৩৩ ও আয়ুষ বাদোনি ১৩ বলে ১১ রানে অপরাজিত।
Early breakthrough! ⚡️#ArshdeepSingh makes the new ball talk, dismissing the dangerous #MitchMarsh! 🔥💥
— Star Sports (@StarSportsIndia) April 1, 2025
Watch LIVE action ➡ https://t.co/GLxHRDPCtX#IPLonJioStar 👉 #LSGvPBKS | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! | #IndianPossibleLeague pic.twitter.com/h5WeyWDOLr
মিচেল মার্শ ফেরেন গোল্ডেন ডাক সঙ্গী করে। প্রথম ওভারের চতুর্থ বলে তিনি অর্শদীপ সিংয়ের বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দেন। আগ্রাসী ব্যাটিং করছিলেন অপর ওপেনার এইডেন মার্করাম। তিনি ১৮ বলে ২৮ রান করে লকি ফার্গুসনের বলে বোল্ড হন। ফার্গুসন পাঞ্জাব কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলছেন। প্রথম ৬ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ৩ উইকেটে ৩৯।












Click it and Unblock the Notifications