IPL 2025: দুই ভারতীয় বোলারের রেকর্ড, আইপিএলে ভুবনেশ্বর ও হর্ষল জিতেছেন জোড়া পার্পল ক্যাপ
আইপিএলের ইতিহাসে বরাবরই সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মতই ফোকাসে থাকেন সর্বোচ্চ উইকেট শিকারীরা। কারণ টি২০ ক্রিকেটে রান করার মতোই সমান গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ দলের উইকেট তোলা। আধুনিক যুগে টি২০ ক্রিকেটে ব্যাটারদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে, যাতে আরও বেশি করে রান হতে পারে। তবে বোলারদের ক্ষেত্রেও সাম্প্রতিক সময় বেশ কিছু সুবিধা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে বিসিসিআই এবং আইসিসি।
আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের যেমন কমলা টুপি দেওয়া হয়। তেমনি সর্বোচ্চ উইকেট শিকারীদেরও বেগুনি টুপি(Purple Cap) দেওয়া হয়। আইপিএলের ইতিহাসে মাত্র দুইজন ভারতীয় বোলার এই সম্মান দুইবার করে পেয়েছেন। একজন হলেন ভুবনেশ্বর কুমার অন্যজন হর্ষল প্যাটেল। ভুবনেশ্বর কুমার ২০১৬ এবং ২০১৭ সালে পরপর দুইবার আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে বেগুনি টুপি(Purple Cap) জিতে নেন এর পাশাপাশি তরুণ বোলার হর্ষল প্যাটেল ২০২১ সালে এবং ২০২৪ সালের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হন এবং বেগুনি টুপির মালিক হন।

ভুবনেশ্বর কুমার ২০১৬ এবং ২০১৭ সালে আইপিএলে দুরন্ত বোলিং করেছিলেন, সানরাইজার্স হায়দাবাদ দলের হয়ে খেলার সময় পরপর দুটি পার্পল ক্যাপস জিতেছিলেন। তার সুইং বোলিং আজ সমানভাবে কার্যকরী, ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দাবাদ দলের বোলিং ইউনিটে গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। তাঁর আইপিএল কেরিয়ারে, তিনি ১৭৬ ম্যাচে ১৮১ উইকেট নিয়েছেন, যার মধ্যে দুটি পাঁচ উইকেটও রয়েছে।
এসআরএইচ এর সাথে দীর্ঘ সময় কাটানোর পর আইপিএল ২০২৫ সালে ভুবনেশ্বরকে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে খেলতে দেখা যাবে। ২০১৬ সালে ভুবি আইপিএলে ২৩ উইকেট নেন। ২০১৭ সালে ভুবনেশ্বর ১৪ ম্য়াচে ২৬ উইকেট নেন।।
২০২১ সালে আরসিবি দলের হয়ে হর্ষল ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়েছিলেন। ২০২৪ সালে পাঞ্জাব দলের হয়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নেন। আইপিএলে ১০৫ ম্যাচে ১৩৫ উইকেট নিয়েছেন হর্ষল।এবার সানরাইজার্স দলের হয়ে খেলবেন হর্ষল।
ব্র্যাভোও দুইবার আইপিএলে বেগুনি টুপির মালিক হয়েছেন। তবে তিনি অবসর নিয়েছেন। ফলে ভুবনেশ্বর ও হর্ষলের কাছে সুযোগ আছে এবার নতুন রেকর্ড সৃষ্টি করার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications