IPL 2025: জয়াবর্ধনের সঙ্গেও ঘটেছিল একই ঘটনা! তিলকের আগেও আইপিএলে রিটায়ার্ড আউট হয়েছেন কারা?

ভালো খেলেও লখনউ দলের কাছে হার মানতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে পরাজিত করেছে ঋষভ পন্থের দল। তবে মুম্বইয়ের পরাজয়ের মধ্যেই চর্চায় তিলক ভার্মার রিটায়ার্ড আউট । ২৩ বলে ২৫ রান করে তিলক নিজে থেকে রিটায়ার্ড আউট হলেন। তাঁর পরিবর্তে নামলেন মিচেল স্যান্টনার। কিন্তু দলকে জেতাতে পারলেন না।

তবে তিলকই প্রথমবার নয়, এর আগেও আইপিএলে একাধিক ক্রিকেটার রিটায়ার্ড আউট হয়েছেন। কারা আছেন সেই তালিকায়, তুলে ধরা হল এই প্রতিবেদনে। ২০২২ সালে লখনউ দলের বিরুদ্ধে খেলায় রাজস্থান রয়্যালসের ব্যাটার রবিচন্দ্রন অশ্বিন রিটায়ার্ড আউট হন। ২০২৩ সালে পাঞ্জাব কিংসের অথর্ব তাইডে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে রিটায়ার্ড আউট হয়েছিলেন।

Tilak Verma retires out

এই তালিকায় আছেন গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে সুদর্শন রিটায়ার্ড আউট হয়েছিলেন। তিলক হলেন চতুর্থ ক্রিকেটার যিনি রিটায়ার্ড আউট হলেন আইপিএলে। কিন্তু মুম্বইয়ের রণকৌশল কার্যকর হল না। তিলকের রিটায়ার্ড আউট প্রসঙ্গে হার্দিক বলেন ওই সময় এটা ক রা আমাদের প্রয়োজন ছিল। আমরা চেষ্টা করেছিলাম একটা রণকৌশল নিতে কিন্তু আজকে সেটা কার্যকর হয়নি।

ম্যাচ শেষে তিলকের এই আউট নিয়ে মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি বলেন, আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম তখন তখন তিলক ভালো ব্যাটিং করেছিল এবং সূর্যকুমারের সাথে জুটি বেঁধেছিল। আমরা ওকে শেষ ওভার পর্যন্ত খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। কারণ যেতে মাঝে অনেকটা সময় পেয়ে গিয়েছে। তাই আশা করেছিলাম থেকে ও আরও ভালো খেলতে পারবে। কিন্তু ক্রিজে সে কিছুটা সংগ্রাম করছিল। ফলে আমাদের মনে হয়েছিল নতুন কাউকে প্রয়োজন। সেই সময় এটা একটা কৌশলগত সিদ্ধান্ত ছিল, তবে এভাবে কোনও ব্যাটারকে আউট করা ভালো নয়।

Take a Poll

ক্রিকেটার জীবনে জয়াবর্ধনে নিজেও রিটায়ার্ড আউট হয়েছিলেন।২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান হেড স্যার মাহেলা জয়াবর্ধনে ১৫০ রান করার পরে রিটায়ার্ড আউট হয়েছিলেন। ২৪ বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ১৫০ রান করার পরেই জয়াবর্ধনেকে তুলে নেয় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। একই ম্যাচের সেই ইনিংসেই শ্রীলঙ্কার আরও এক ব্যাটার আতাপত্তু দ্বি-শতরান করার পরে রিটায়ার্ড আউট হন। এবার কোচ জয়াবর্ধনেও একই সিদ্ধান্ত নিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+