IPL 2025: শ্রেয়স টপকাতে পারবেন পুরাণকে? নূরের কতটা পিছনে বরুণ? আইপিএলের কমলা ও বেগুনি টুপির দৌড়ে নজর
IPL 2025: আইপিএলের ৩১তম ম্যাচে আজ মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে পাঞ্জাব কিংস। এই ম্যাচেও নজর থাকবে কমলা ও বেগুনি টুপির দৌড়ের দিকে।
কেকেআর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে রয়েছে পাঁচে। ছয়ে থাকা পাঞ্জাব কিংসের ৫ ম্যাচে ৬ পয়েন্ট। আজ কেকেআর জিততে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করাও অসম্ভব নয়।

তার কারণ গুজরাত টাইটান্সের রয়েছে ৬ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ১.০৮১। দিল্লি ক্যাপিটালসের ৫ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.৮৯৯। আরসিবির ৬ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.৬৭২। লখনউ সুপার জায়ান্টসের ৭ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.০৮৬।
আজ কেকেআর ও পাঞ্জাব কিংসের মধ্যে যারাই জিতবে তারাই পৌঁছে যাবে ৮ পয়েন্টে। কেকেআরের নেট রান রেট বর্তমানে ০.৮০৩, পাঞ্জাব কিংসের ০.০৬৫। ফলে কেকেআর যদি ভালো ব্যবধানে জিততে পারে তাহলে নেট রান রেটের নিরিখে শীর্ষে পৌঁছে যেতে পারে।
আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী পান বেগুনি টুপি। সেই দৌড় বেশ জমজমাট। চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। সিএসকের খলিল আহমেদ সমসংখ্যক ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুর রয়েছেন তিনে, তাঁর রয়েছে ৭ ম্যাচে ১১ উইকেট।
কুলদীপ যাদব, হার্দিক পাণ্ডিয়া, এম প্রসিদ্ধ কৃষ্ণ, আর সাই কিশোর ও মহম্মদ সিরাজ এখনও অবধি ১০টি করে উইকেট নিয়েছেন। ৯টি করে উইকেট রয়েছে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও দ্বিগেশ রাঠীর। ৮টি করে উইকেট রয়েছে বরুণ চক্রবর্তী, হর্ষল প্যাটেল, ক্রুণাল পাণ্ডিয়া ও রবি বিষ্ণোইয়ের।
𝐒𝐰𝐞𝐞𝐭𝐬, 𝐬𝐦𝐢𝐥𝐞𝐬, 𝐚𝐧𝐝 𝐒𝐡𝐮𝐛𝐡𝐨 𝐍𝐨𝐛𝐨𝐛𝐨𝐫𝐬𝐡𝐨 𝐯𝐢𝐛𝐞𝐬! 🙏 💜
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2025
Our Knights celebrated Poila Boishakh over a special lunch prepared with love by @itcroyalbengal and ITC Sonar 😋 pic.twitter.com/MMf9WseHrZ
ফলে বরুণ চক্রবর্তী যদি আর চার উইকেট নেন তাহলে উইকেট-সংখ্যার নিরিখে ধরে ফেলতে পারবেন নূরকে। কেকেআরের বৈভব অরোরা ও হর্ষিত রানার রয়েছে ৭টি করে উইকেট। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাফল্য তাঁদেরও নিয়ে যেতে পারে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার কিছুটা উপরে।
আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী পান কমলা টুপি। এই তালিকায় জোর টক্কর চলছে নিকোলাস পুরাণ ও বি সাই সুদর্শনের। লখনউ সুপার জায়ান্টসের পুরাণ ৭ ম্যাচে ৩৫৭ রান করে আপাতত তালিকার শীর্ষে। গুজরাত টাইটান্সের সুদর্শনের ৬ ম্যাচে ৩২৯ রান, তিনি রয়েছেন দুইয়ে।
লখনউয়ের মিচেল মার্শ ৬ ম্যাচে ২৯৫ রান করে রয়েছেন তিনে। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫ ম্যাচে ২৫০ রান করে চার নম্বরে রয়েছেন। আজকের ম্যাচে ১০৮ রান করলে শ্রেয়স পুরাণকে পিছনে ফেলে দিতে পারেন। ৪৬ রান করলেই চলে আসবেন তিনে। তারপর শ্রেয়স টার্গেট করতেই পারেন সুদর্শন এবং সবশেষে পুরাণকে।
কেকেআরের হয়ে এখনও অবধি সর্বাধিক রান অজিঙ্ক রাহানের (৬ ম্যাচে ২০৪)। এখনও অবধি ১৪ জন ব্যাটার ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন চলতি আইপিএলে। প্রিয়াংশ আর্য সেই তালিকায় নাম লেখাবেন আজ ৬ রান করলেই। কুইন্টন ডি ককের দরকার ৫৯ রান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications