IPL 2025: আইপিএলে বিতর্কে জড়ালেন মুনাফ, দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচের শাস্তির কারণ জানতে দেখুন ভিডিও

IPL 2025: চলতি আইপিএলে প্রথম সুপার ওভারে গতকালই রাজস্থান রয়্যালসকে পরাস্ত করেছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলই প্রথম ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে।

যদিও এই ম্যাচেই শাস্তির মুখে পড়লেন দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেল। তার কারণও দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে।

IPL 2025

আজ আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মুনাফ প্যাটেলের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। সেই সঙ্গে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মুনাফের অপরাধ লেভেল ওয়ানের। আইপিএলের আচরণবিধির ২.২০ অনুচ্ছেদে উল্লিখিত নিয়ম অনুযায়ী। মুনাফের আচরণ ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী বলেও প্রেস রিলিজে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, ম্যাচ রেফারির নির্ধারিত শাস্তি মেনে নিয়েছেন মুনাফ।

সাধারণভাবে দেখা যায় স্লো ওভার রেটের কারণেই সংশ্লিষ্ট দলের অধিনায়কের জরিমানা ধার্য হয়ে থাকে। কিংবা কোনও ক্রিকেটারের আচরণগত আপত্তি ধরা পড়লেও শাস্তি ঘোষণা হামেশাই হয়ে থাকে। কিন্তু অনেকেই আজ খানিকটা অবাক হয়ে যান সাপোর্ট স্টাফ মুনাফ শাস্তি পাওয়ায়।

আইপিএলের প্রেস রিলিজে উল্লেখ করা হয়নি ঠিক কোন ঘটনার জন্য শাস্তির মুখে পড়লেন মুনাফ। তবে তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, চতুর্থ আম্পায়ারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন মুনাফ। হাত নেড়ে তাঁকে কথা বলতেও দেখা গিয়েছে।

জানা যাচ্ছে, পরিবর্ত ফিল্ডারকে মাঠে ঢুকিয়ে ট্যাকটিক্যাল মেসেজ পাঠানো নিয়েই ঘটনার সূত্রপাত। মুনাফের আচরণে যে চতুর্থ আম্পায়ার সন্তুষ্ট নন সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে ভাইরাল ভিডিওতে। ফলে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েই বিতর্ক সঙ্গী হলো মুনাফের। যার জেরে শাস্তিও হলো।

তবে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের কারণে এই প্রথম দিল্লি ক্যাপিটালসের কেউ শাস্তি পেলেন তেমনটা নয়। মুম্বই ইন্ডিয়ান্সের কাছেই চলতি আইপিএলে একমাত্র পরাস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে জড়়ানোয় ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেলের ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছিল।

এবারের আইপিএলের আগেই ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করে দিল্লি ক্যাপিটালস। দলের ডিরেক্টর অব ক্রিকেট বেণুগোপাল রাও। হেড কোচ হেমাঙ্গ বাদানি। কেভিন পিটারসেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর। দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্রথম দল হিসেবে ১০ পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে। আইপিএলের ইতিহাসে টানা দুটি সুপার ওভারে জয় পেল তারা। চার বছরের ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+