IPL 2025: ব্য়াটিং-বোলিংয়ে দাপুটে পারফরম্যান্স, রাজস্থানের বিদায় নিশ্চিত করে লিগ শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স

বুধবার আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছি্টকে গিয়েছিল সিএসকে। বৃহস্পতিবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল রাজস্থান রয়্যালস। জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে ১০০ রানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স দল। প্লে-অফে পথে আরও কিছুটা এগিয়ে গেল হার্দিক পাণ্ডিয়ার দল। সেই সঙ্গে ১ নম্বরে উঠে এল মুম্বই।

বৃহস্পতিবার আইপিএলের ম্য়াচে ঘরের মাঠে রাজস্থান রয়্য়ালস মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। এই ম্যাচের আগেই বিরাট ধাক্কা লাগে রাজস্থান দলে। চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের বোলার সন্দীপ শর্মা।

Mumbai Indians win against Rajasthan Royals

ব্য়াট করতে নেমে শুরু দারুণ করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা, রায়ান রিকেলটন। ওপেনিং জুটিতেই ১১৬ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স দল। জয়পুরে দুরন্ত ব্যাটিং প্রদর্শন করলেন মুম্বই দলের দুই ওপেনার। রায়ান রিকেলটন ৩৮ বলে ৬১ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা। রোহিত শর্মা ৩৬ বলে ৫৩ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। এই ম্যাচে একটি রেকর্ড সৃষ্টি করলেন। প্রথম মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার হিসাবে ৬ হাজার রান পূরণ করলেন।

এরপর মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের হাল ধরেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া। দুই ব্যাটারই ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেন। সূর্যের ইনিংসে ছিল ৪টি চার এবং তিনটি ছক্কা। পাণ্ডিয়া ছয়টি চার এবং একটি ছক্কা মারেন। ৪৮ রান করে কমলা টুপি আপাতত নিজের দখলে রাখলেন সূর্যকুমার যাদব।

নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। এদিন রাজস্থান দলের কেউই ভালো বোলিং করতে পারেননি। রিয়ান পরাগ ২ ওভারে ১২ রান খরচ করে ২ উইকেট নেন। মাহিশ থিকশানা ৪ ওভারে ৪৭ রানে ১ উইকেট নেন। রাজস্থান দল একাধিক ক্যাচ ফস্কালো।

জবাবে ব্য়াট করতে নেমে শুরু থেকেই ফ্লপ রাজস্থানের ব্যাটিং গত ম্যাচের নায়ক বৈভব সূর্যবংশীর দিকে নজর ছিল। কিন্তু ১৪ বছরের বৈভব এই ম্যাচে ০ রান করে সাজঘরে ফিরলেন। দীপক চাহারের বলে আউট হলেন। ওপর ওপেনার যশস্বী জয়সওয়ালও আউট হলেন ১৩ রানে। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে চাপ সৃষ্টি হয় রাজস্থান দলের মিডল অর্ডারের উপর। কিন্তু রাজস্থান দলের মিডল অর্ডারও এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হলেন।

নীতীশ রানা ১১ বলে ৯ রান করে আউট হলেন, রিয়ান পরাগ ৮ বলে ১৬ রান করে আউট হলেন। পরপর উইকেট হারাতে থাকে রাজস্থান দল। ধ্রুব জুরেল ১১ বলে ১১ রান করে আউট হলেন। হেটমায়ার ০ রান করে আউট হলেন। পরিবর্ত হিসাবে নামা শুভম দুবে ৯ বলে ১৫ রান করে আউট হলেন। ৭৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে রাসস্থান দল। এরপর তাদের হার ছিল শুধু সময়ের অপেক্ষা।

মাহিশ থিকশানা,কুমার কার্তিকেয় ২ রান করে আউট হলেন। শেষ দিকে আর্চার ৩০ রান করলেন। ১৬.১ ওভারে ১১৭ রানেই শেষ হল রাজস্থানের ইনিংস। মুম্বইয়ের হয়ে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন কর্ণ শর্মা। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৫ রানে দুটি উইকেট নেন।

Take a Poll

মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্য়াচে ১৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে পৌঁছে গেল। ১১ ম্য়াচে ৬ পয়েন্টে থাকল রাজস্থান। ফলে বাকি ম্যাচ জিতলেও তাদের প্লে অফে স্থান হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+