Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ, মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ কি হবে হাই স্কোরিং?

IPL 2025: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় সাত বনাম নয়ের লড়াই।

মুম্বই ইন্ডিয়ান্সের ৬ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। সানরাইজার্সেরও তাই। তবে সানরাইজার্সের নেট রান রেটের (-১.২৪৫) চেয়ে ভালো জায়গায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (০.১০৪)।

IPL 2025

প্লে-অফের দৌড়ে ভালোভাবে থাকতে গেলে কালকের ম্যাচটি দুটি দলই জিততে মুখিয়ে থাকবে। দুই দলের পারস্পরিক ২৩টি সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৩টিতে, ১০টি ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পাঁচটি দ্বৈরথে ৩-২ ব্যবধানে এগিয়ে মুম্বই।

গতবারের আইপিএলে হায়দরাবাদে প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ৩১ রানে। এরপর ফিরতি সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছিল ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে। ৫১ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন সূর্যকুমার যাদব।

মুম্বই ইন্ডিয়ান্স ১৩ এপ্রিল দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিয়েছিল। জয় এসেছিল ১২ রানে। অন্যদিকে, তার আগের দিনই অভিষেক শর্মার বিধ্বংসী শতরানে ভর করে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৬ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে।

চলতি আইপিএলে ওয়াংখেড়েতে তৃতীয় হোম ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমটিতে কেকেআরকে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও গত ৭ এপ্রিল আরসিবির কাছে ১২ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

ওয়াংখেড়েতে টি২০ ম্যাচে রান তাড়া করা দলই জিতেছে বেশিরভাগ ম্যাচ। যদিও সর্বশেষ দ্বৈরথটিতে তা হয়নি। আরসিবি ৫ উইকেটে ২২১ তুলেছিল। মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ২০৯ তোলে। কালকের ম্যাচেও দুশোর উপর রান উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Take a Poll

জসপ্রীত বুমরাহ সানরাইজার্সের ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন-সমৃদ্ধ শক্তিশালী ব্যাটিং লাইন আপকে কতটা বিপাকে ফেলতে পারেন সেদিকে নজর থাকবে। আবার প্যাট কামিন্স, মহম্মদ শামিরা চাইবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিধ্বংসী ব্যাটারদের শান্ত রাখতে। নজর থাকবে রোহিত শর্মার ফর্মের দিকেও। ঈশান কিষাণ খেলতে নামবেন পুরানো দলের বিরুদ্ধে। দুই দলই একাদশে তেমন রদবদলের পথে হাঁটবে না বলেই মনে করা হচ্ছে।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, কর্ণ শর্মা, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট সাব- উইল জ্যাকস বা অশ্বিনী কুমার।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জিশান আনসারি, মহম্মদ শামি, জয়দেব উনাদকাট। ইমপ্যাক্ট সাব- ঈশান মালিঙ্গা বা অভিনব মনোহর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+