IPL 2025: ম্যাচের আগের দিন অনুশীলনে গরহাজির বিরাট, নজরে আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্সের স্বস্তি-অস্বস্তি
IPL 2025: আইপিএলে কাল হেভিওয়েট দ্বৈরথ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আজ আরসিবি অনুশীলনে ছিলেন না বিরাট কোহলি। রোহিত শর্মা প্র্যাকটিসে ছিলেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে ফিরবেন কিনা স্পষ্ট নয়। তবে প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা জসপ্রীত বুমরাহর।

দুই দলে ভারতীয় দলের একঝাঁক ক্রিকেটার রয়েছেন। দুই দলই মরিয়া জয়ের সরণিতে ফেরার জন্য। আগের ম্যাচে মুম্বই হেরেছে লখনউয়ের কাছে। ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে পরাস্ত হয়ে আরসিবি গিয়েছে মুম্বই।
দুই দলের পারস্পরিক দ্বৈরথ হয়েছে ৩৩টি। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৯টিতে। আরসিবির জয় ১৪টি ম্যাচে। শেষ পাঁচটি সাক্ষাতে তিনটিতে জিতেছে আরসিবি। শেষ দুটি সাক্ষাতে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। গত বছর একমাত্র সাক্ষাতে মুম্বইয়ে আরসিবির দেওয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করে জেতে মুম্বই।
সেই ম্যাচে ২৭ বল বাকি থাকতে জয় এসেছিল ৭ উইকেটে। ২১ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরাহ। তিনি একাদশে এলে নিশ্চিতভাবেই মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি বাড়বে। রোহিত শর্মার ফর্ম ও ফিটনেস নিয়ে ধোঁয়াশার মধ্যে স্বস্তি একটাই, সূর্যকুমার যাদব ছন্দে ফিরেছেন।
তিলক বর্মা আগের ম্যাচে ছন্দে না থাকায় রিটায়ার্ড আউট করানো হয়। তাতেও লখনউয়ের কাছে হারে মুম্বই। হার্দিক পাণ্ডিয়ার ডেথ ওভারের ব্য়াটিং নিয়েও চিন্তা থাকছে। রোহিত কাল খেললে উইল জ্যাকসকে বাইরে রাখা হতে পারে। নমন ধীরকে নামানো হতে পারে ব্য়াটিং অর্ডারে নীচের দিকে। আবার রাজ বাওয়াকে বাইরে ঠেলে জ্যাকসকে খেলানো হতে পারে।
𝐓𝐡𝐞 𝐑𝐎-𝐊𝐎 𝐛𝐨𝐧𝐝! 🫂
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 6, 2025
Virat Kohli talks about his equation with Rohit Sharma, and how they’ve bonded over the years and created some wonderful memories! ✨
We’re just a day away from seeing them go up against each other, and we wish them well! 😌👊#PlayBold #ನಮ್ಮRCB… pic.twitter.com/I6GHFHxgEx
আরসিবির অবশ্য খুব একটা চিন্তার কিছু নেই। টিম ডেভিড, রিস টপলি, রোমারিও শেফার্ড আগেরবার ছিলেন মুম্বইয়ে। এবার তাঁরা আরসিবিতে। আবার আরসিবিতে শতরানকারী উইল জ্যাকস রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে।
মুম্বইয়ে বেশ গরম রয়েছে। সন্ধ্যার দিকে তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও যথেষ্ট। শেষ ৮টি ম্যাচের মধ্যে চারটিতে প্রথমে ব্য়াট করা দল জিতেছে। যদিও ডিউ ফ্যাক্টরের কথা ভেবে টস জেতা দল প্রথমে ফিল্ডিং করতে চাইবে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট সাব- ভিগনেশ পুথুর।
আরসিবির সম্ভাব্য একাদশ- ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- রসিখ সালাম দার বা সুযশ শর্মা।












Click it and Unblock the Notifications