Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: লখনউয়ের বিরুদ্ধে বদলার ম্যাচ মুম্বইয়ের, ওয়াংখেড়েতে দুই দলের একাদশ কেমন হতে পারে?

IPL 2025: আইপিএলে বদলার ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কালকের ম্যাচটি শুরু বিকেল সাড়ে তিনটে থেকে।

চলতি আইপিএলে গত ৪ এপ্রিল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস ১২ রানে হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ফের হার্দিক পাণ্ডিয়া বনাম ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলের দ্বৈরথ।

IPL 2025

চলতি আইপিএলে দুই দলই ৯টি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই পয়েন্ট ১০। মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট ০.৬৭৫, লখনউ সুপার জায়ান্টসের মাইনাস (-) ০.০৫৪। নেট রান রেটের নিরিখেই পয়েন্ট তালিকার চারে আছে মুম্বই, ছয়ে লখনউ।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস পরস্পরের বিরুদ্ধে সাতটি ম্যাচ খেলেছে। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১টিতে, ৬টিতেই জয় পেয়েছে লখনউ। ২০২৩ সালে চেন্নাইয়ে আইপিএল এলিমিনেটরে লখনউকে একমাত্র দ্বৈরথে হারাতে সক্ষম হয়েছিল মুম্বই।

Take a Poll

এবারের আইপিএলে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস ৮ উইকেটে ২০৩ রান তুলেছিল। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৯১ রানের বেশি তুলতে পারেনি। লখনউয়ের মিচেল মার্শ ৬০ ও এইডেন মার্করাম ৫৩ রান করেছিলেন। মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৬৭ করেন সূর্যকুমার যাদব। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট নেওয়া দিগ্বেশ রাঠী হন ম্যাচের সেরা।

মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম পাঁচটি ম্যাচে এবার মাত্র ১টি ম্যাচ জিতে অস্বস্তিজনক অবস্থায় ছিল। যদিও টানা চারটি ম্যাচ জিতে তারা প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে কালকের ম্যাচটি বিকেলে। ফলে শিশির খুব বেশি প্রভাব ফেলবে না ম্যাচের ফলাফল নির্ধারণে। এই স্টেডিয়ামে সিংহভাগ দলই টস জিতে রান তাড়া করতে পছন্দ করে। চলতি আইপিএলে চারটির মধ্যে তিনটিতেই জিতেছে রান তাড়া করা দল। শুরুর দিকে পেসাররা স্যুইং আদায় করতে পারেন। স্পিনাররাও সহায়তা পাচ্ছেন ওয়াংখেড়ের উইকেটে।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, উইল জ্য়াকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, ভিগনেশ পুথুর। ইমপ্যাক্ট সাব- রোহিত শর্মা।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ রাঠী, রবি বিষ্ণোই, আবেশ খান, প্রিন্স যাদব। ইমপ্যাক্ট সাব- আয়ুষ বাদোনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+