IPL 2025: ৩ বছর পর চেন্নাইকে হারিয়ে হ্যাটট্রিক চাইছে মুম্বই, ধোনি ও হার্দিকদের স্ট্র্যাটেজি কেমন হবে?

IPL 2025: আইপিএলে ফিরতি সাক্ষাতে কাল চেন্নাই সুপার কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এবার নিজেদের প্রথম ম্যাচে মুম্বইকে ঘরের মাঠ চিপকে হারিয়েছিল চেন্নাই।

যদিও তারপর থেকে দুই শিবিরেই বদলে গিয়েছে অনেক কিছু। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আবার মুম্বইয়ের প্রথম ম্যাচে খেলতে পারেননি গত বছর স্লো ওভার রেটের কারণে নির্বাসনে থাকা হার্দিক পাণ্ডিয়া।

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে পয়েন্ট তালিকার সাত নম্বরে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। চেন্নাই সুপার কিংসের ৭ ম্যাচে ৪ পয়েন্ট, ধোনিরা রয়েছেন পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। মুম্বই ইন্ডিয়ান্স কাল নামবে চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করার লক্ষ্য নিয়েই।

দুই দলের মধ্যে মোট ৩৮টি দ্বৈরথ হয়েছে। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের জয় ২০টিতে, ১৮টি ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের পর সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মনোবল বাড়িয়ে নিয়েছে। চেন্নাই সুপার কিংস তাদের সর্বশেষ ম্যাচে পরাস্ত করেছে লখনউ সুপার জায়ান্টসকে।

দুই দলই কাল জয়ের ধারা বজায় রাখতে চাইবে। শেষ পাঁচটি সাক্ষাতের মধ্যে চেন্নাই সুপার কিংস চারবারই হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। ২০২২ সালের পর মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইকেট সাধারণভাবে ব্যাটিং সহায়কই হয়। টস জেতা দল রান তাড়া করতেই বেশি পছন্দ করে। এবারও যে তিনটি ম্যাচ হয়েছে তাতে রান তাড়া করা দল জিতেছে ২টি ম্যাচে। একটি ম্যাচেই ২০০-র উপর রান উঠেছিল।

এবার ঘরের মাঠে তিনটি ম্যাচে দুটিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুটিই রান তাড়া করে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আরসিবির কাছে মুম্বই ১২ রানে হেরে গিয়েছিল। আরসিবির ৫ উইকেটে ২২১ রানের জবাবে মুম্বই তোলে ৯ উইকেটে ২০৯।

চেন্নাই সুপার কিংস ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে। তবে কালকের ম্যাচে দুই দলই উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা। ইমপ্যাক্ট সাব- রোহিত শর্মা।

চেন্নাই সুপার কিংসের দল- রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, অংশুল কম্বোজ, খলিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিশা পাথিরানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+