IPL 2025: তারকাখচিত মুম্বই ইন্ডিয়ান্স শক্তিশালী, কম্বিনেশন ঠিক করা শুরু থেকেই চ্যালেঞ্জিং! নজরে কারা?

IPL 2025: আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। শেষ খেতাব জয় ২০২০ সালে। তারপর তিনবার লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।

২০২৩ সালে প্লে-অফ অবধি পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। গতবার অধিনায়ক বদলে চরম বিপর্যয়ের মুখে পড়ে তারা। ১০ দলের মধ্যে দশম স্থানে থেকে অভিযান শেষ করেছিল হার্দিক পাণ্ডিয়ার দল।

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে বড় ধাক্কা খেল জসপ্রীত বুমরাহকে নিয়ে। দেশের ১ নম্বর পেসারকে যে হার্দিকরা কবে পাবেন তা বলা যাচ্ছে না। প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচেই বুমরাহকে বাইরে রেখে পরিকল্পনা সাজাতে হবে আইপিএলের যুগ্ম সফলতম দলকে।

প্রথম ম্যাচে আবার হার্দিক পাণ্ডিয়াও থাকছেন না। হার্দিকের জায়গায় এই ম্যাচে রোহিত শর্মা নেতৃত্ব দিতে পারেন। আবার ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকেও দেখা যেতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের দলে বেশ ভারসাম্য রয়েছে।

বুমরাহ প্রথম থেকে না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ ট্রেন্ট বোল্টকে। দীপক চাহারও নতুন দলের হয়ে নিজেকে প্রমাণ করতে চাইবেন। মিচেল স্য়ান্টনার, করণ শর্মার সঙ্গে স্পিন বোলিংয়ে দাপট দেখাতে পারেন মুজিব উর রহমান।

রবিন মিঞ্জ, ভিগনেশ পুথুর, রাজ বাওয়ার মতো আনক্যাপড প্লেয়ারদের পাশাপাশি বরাবরের মতো নজর থাকবে অর্জুন তেন্ডুলকরের দিকে। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগ বিধ্বংসী বললেও কম বলা হয়। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটনকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। উইল জ্যাকসও রোহিতের ওপেনিং পার্টনার হতে পারেন।

নিউজিল্যান্ডের বছর বাউশের বেভান জ্যাকবসের টি২০ কেরিয়ারে স্ট্রাইক রেট ১৪৮-এর উপর। ফলে তিনি প্রতিপক্ষ বোলারদের ঘুম ছোটাতে পারেন সুযোগ পেলে। মুম্বই প্রথমে বোলিং করলে জ্যাকবসকে নামানো হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। মুম্বই ইন্ডিয়ান্স আল্লাহ গজনফারের জায়গায় মুজিব এবং লিজাড উইলিয়ামসের পরিবর্ত হিসেবে করবিন বশকে দলে নিয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগে রোহিত, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারা যেমন রয়েছেন তেমনই উইল জ্যাকস, বেভান জ্যাকবস, রবিন মিঞ্জরা ঝড় তুলতে পারেন। তবে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি নিশ্চিতভাবেই তাদের জোরে বোলিং বিভাগকে কিছুটা দুর্বল করবে। মিচেল স্যান্টনার, মুজিব উর রহমানের মতো স্পিনাররা থাকায় হার্দিকের দল অনেককেই সমস্যায় ফেলতে পারে।

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করায় মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান বেস বিভাজিত হয়েছিল। হার্দিককে হোম ম্যাচে বিদ্রুপের মুখেও পড়তে হয়। যদিও ভারত টি২০ বিশ্বকাপ জিতে ফেরার পর হার্দিককে অভ্যর্থনা জানান মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা। রোহিত ও হার্দিকের মধ্যে শীতল সম্পর্ক অতীত। তারকাখচিত দলে সব সময় একাদশ ঠিক করা চ্যালেঞ্জিং। সেটা মুম্বই কতটা সামলে চেনা ছন্দে ফিরতে পারে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+