IPL 2025: ইডেনকে পিছনে ফেলল ওয়াংখেড়ে, কেকেআরকে হারিয়ে আইপিএলে জোড়া রেকর্ড দখলে নিল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2025: কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস ও আমেদাবাদে গুজরাত টাইটান্সের কাছে প্রথম ২টি ম্যাচে পরাস্ত হওয়ার পর।

কেকেআরকে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারানোয় পয়েন্ট তালিকায় ছয়ে উঠে এলো মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেটও অনেকটাই উন্নত হলো। কেকেআর নেমে গিয়েছে দশে। সেই সঙ্গে নাইটদের হাতছাড়া হলো ঈর্ষণীয় রেকর্ড।

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে কেকেআরের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথের ফলাফল আরও উন্নত করল। ওয়াংখেড়েতে নাইটদের এই নিয়ে ১০ বার হারাল মুম্বই ইন্ডিয়ান্স, হেরেছে ২ বার। এতদিন অবধি আইপিএলে কোনও মাঠে সবচেয়ে বেশি জয় ছিনিয়ে নেওয়ার নিরিখে মুম্বই ও কলকাতা ছিল একই জায়গায়।

সেই তালিকায় এবার কেকেআরকে পিছনে ফেলে দিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মাত্র তিনটি দলই কোনও নির্দিষ্ট মাঠে ৫০ বা তার বেশি ম্যাচে জিতেছে। এই তালিকায় ইডেনকে পিছনে ফেলে দিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

মুম্বই ইন্ডিয়ান্স গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে পেল তাদের ৫৩তম জয়। যা সর্বাধিক। কলকাতা নাইট রাইডার্স ইডেনে ৫২টি আইপিএল ম্যাচ জিতেছে। বৃহস্পতিবার যদি কেকেআর সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারে তাহলে ৫৩তম জয় ছিনিয়ে ছুঁতে পারবে মুম্বই ইন্ডিয়ান্সের কীর্তি।

চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস আইপিএলে ৫১টি ম্যাচ জিতেছে। শনিবার চিপকে দিল্লি ক্যাপিটালসকে যদি ঋতুরাজ গায়কোয়াড়ের দল হারায় তবে সেই মাঠে তারা ৫২তম জয় সুনিশ্চিত করবে। চলতি আইপিএলে নিজেদের প্রথম হোম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল সিএসকে।

আইপিএলে কোনও মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নিরিখে চারে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি চিন্নাস্বামীতে জিতেছে ৪৪টি ম্যাচ। কাল তারা এবারের আইপিএলে প্রথম হোম ম্যাচ খেলতে নামবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে ৫৭টি হোম ম্যাচ খেলে জিতেছে ৩৭টিতে।

আরেকটি রেকর্ডও হাতছাড়া হলো কেকেআরের। কোনও দলের বিরুদ্ধে কোনও একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটিও দখলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে দশম জয় ছিনিয়ে নিয়ে। কেকেআর ইডেনে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি (কিংস ইলেভেন পাঞ্জাব ও পাঞ্জাব কিংস)-কে ৯ বার হারিয়েছিল।

মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে ও চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবিকে হারিয়েছে ৮ বার করে। কেকেআর ইডেনে দিল্লিকে হারিয়েছে ৮ বার। চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে ৮ বার হেরেছে আরসিবি। সানরাইজার্স হায়দরাবাদকে পাঞ্জাব রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হারিয়েছে ৮ বার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+