IPL 2025: ব্যাট হাতে খারাপ সময় অব্যাহত রোহিতের, দিল্লির বিরুদ্ধেও পেলেন না বড় রান

ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার। আইপিএলের শুরু থেকেই রান পাচ্ছেন না, রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচেও বড় রান পেতে ব্যর্থ হলেন হিটম্যান। ১২ বলে ১৮ রান করেই আউট হলেন রোহিত শর্মা। শুরুটা ভালো করেছিলেন, দুটি চার এবং একটি ছক্কা মেরেছিলেন। কিন্তু পাওয়ার-প্লে টুকুও ক্রিজে টিকে থাকতে পারলে না।

চলতি আইপিএলের শুরু থেকেই ছন্দহীন হিটম্যান। প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে ৪ বলে শূন্য রান করে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৮ বলে ৪ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ১২ বলে ১৩ রান করে আউট হয়েছিলেন। এরপর লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেননি। আরসিবির বিরুদ্ধে খেলতে নেবে রোহিতের অবদান ৯ বলে ১৭। এবার দিল্লির বিরুদ্ধে ১৮ রান করেই সাজঘরে ফিরলেন।

Rohit Sharma

পরিসংখ্যান বলছে, শেষ ১৩ ম্যাচে মাত্র একটিতে অর্ধশতরান এসেছে রোহিতের ব্যাট থেকে। এমন পরিসংখ্যান শুধু রোহিত শর্মার নামের প্রতি নয় একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের জন্যও উদ্বেগজনক। শেষ কয়েক মরশুম ধরেই রোহিতের ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছে না আইপিএলে। শেষ ছয়টি মরশুমে মাত্র একবারই ৪০০ রান করতে পেরেছেন রোহিত। অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ৩৭ বছরের রোহিতকে নিয়ে।

রবিবার ওপেন করতে নেমে বিপ্রাজ নিগমের বলে আউট হলেন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএসে বদলে গেল সিদ্ধান্ত। রোহিত নিজেও কতটা হতাশ সেটা তাঁর মুখ দেখেই বোঝা গেল। পাশাপাশি গ্যালারিতে থাকা স্ত্রী রিতিকার উদ্বেগজনক মুখটাও ক্যামেরায় ধরা পড়ল।

Take a Poll

এমনিতেই রোহিত শর্মা পুরো ম্যাচ খেলছেন না। শুধু ব্যাটিং করার সময় পরিবর্তন ক্রিকেটার হিসাবে খেলানো হচ্ছে রোহিত শর্মাকে। ওপেন করতে নেমে রান না পাওয়ায় দল চাপে পড়ে যাচ্ছে। সেটা হল দিল্লির বিরুদ্ধে ম্যাচেও। যদিও সেটা সামাল দিলেন সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০ রান করলেন এবং তিলক বর্মাও হাফসেঞ্চুরি করলেন। তাদের সৌজন্যে ২০০ রানের গণ্ডি পারল করল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে দিল্লির বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+