IPL 2025: হারের ধাক্কা কাটাতে মরিয়া মুম্বই, জামনগরে হাসি-মজায় রোহিত-সূর্যরা, দেখুন ভিডিও
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে আইপিএল অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আগামী শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় ম্যাচ খেলতে লাগবে গুজরাত দলের বিরুদ্ধে। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন হার্দিক পাণ্ডিয়া। শাস্তির কারণে প্রথম ম্যাচের সিএসকে দলের বিরুদ্ধে খেলতে পারেননি পাণ্ডিয়া, তার পরিবর্তে অধিনায়কত্ব করেন সূর্য কুমার যাদব।
ভালো লড়াই করেও চেন্নাইয়ের বিরুদ্ধে জয় আসেনি, এবার লক্ষ্য গুজরাতের বিরুদ্ধে জয়ে ফেরা। তবে প্রথম ম্যাচে হারে ধাক্কা কাটিয়ে কাটাতে ভিন্ন পন্থা অবলম্বন করল মুম্বই ইন্ডিয়ান্স দল। নিজেদের চাপ মুক্ত রাখতে জামনগরে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্যরা। সেখানে রোহিত-সূর্যকুমারদের একবারে ভিন্ন মুডে দেখা গেল। দ্বিতীয় ম্য়াচের আগে নিজেদের মানসিকভাবে শক্তিশালী করার কাজটা জামনগর থেকে করে নিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্যরা।

মুম্বই দলের মালিকানায় মালিক গোষ্ঠীর একটি বিশাল অভয়ারণ্য রয়েছে জামনগরে। এখানে পাশাপাশি রয়েছে একটি বিনোদনমূলক জায়গা। সেখানে মুম্বই ইন্ডিয়ান দলের সদস্যরা সমবেত হয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে জামনগরের টিম ডিনারে একত্রিত হয়েছেন দলের সদস্যরা। সেখানে হাসির মজা করতে দেখা যাচ্ছে হার্দিক পাণ্ডিয়া এবং ট্রেন্ট বোল্টদের।
পাশাপাশি বিশাল বটবৃক্ষের তলায় জমিয়ে আড্ডা মারছেন রোহিত শর্মা, তিলক সহ দলের ক্রিকেটাররা। হাসি মজার মাধ্যমে চাপ কাটিয়ে উঠার চেষ্টা চালাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে গুজরাতের বিরুদ্ধে নামার আগে জসপ্রীত বুমরাহকে নিয়ে উদ্বেগ যেন কিছুতেই যাচ্ছে না। কবে খেলতে পারবেন বুমরাহ, সেটা এখনও অনিশ্চিত। যদিও নতুন উদ্যমে ঐক্যবদ্ধভাবে আবার টুর্নামেন্টে ফিরতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল।
চেন্নাই দলের কাছে প্রথম ম্যাচে হারলেও মুম্বই দলের হয়ে নজর খেলেছেন ভিগনেশ পুথুর। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন ভিগেনশ। কিন্তু প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে চর্চার শিরোনামে উঠে এসেছেন কেরলের স্পিনার।ম্যাচ শেষ হওয়ার পর, নীতা আম্বানি দলের সেরা বোলার হিসেবে ভিগনেশের নাম ঘোষণা করবেন। তাঁর জার্সিতে বিশেষ একটি স্মারক লাগানো হয়।
Team dinner passed the 𝕍𝕀𝔹𝔼 ℂℍ𝔼ℂ𝕂 🤙😍#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/Yu0CxO4kBd
— Mumbai Indians (@mipaltan) March 26, 2025
ফলে চলতি আইপিএলে কেরল স্পিনারের দিকে নজর থাকবে সবার। আপাতত মুম্বইয়ের লক্ষ্য জয়ের সরণিতে ফেরা।












Click it and Unblock the Notifications