IPL 2025: চেন্নাই ভক্তদের কাছেই সম্মান হারাচ্ছেন ধোনি! মাহির অবসর প্রসঙ্গ মন্তব্য মনোজের
বিগত কয়েক মরশুম ধরেই আইপিএল শুরু হলেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়। ব্যতিক্রম হচ্ছে না চলতি মরশুমেও। ব্যাট হাতে ফিনিশার ধোনির আগের ফর্ম আর নেই। ব্যাটিং অর্ডারের উপরের দিকে নামলেও দলকে জেতাতে পারছেন না। এই আবহে ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
চলতি আইপিএলে ধোনি চারটি ম্যাচ খেলছেন। তিনবার অপরাজিত থেকে করেছেন ৭৬ রান । তাঁর ব্যাট থেকে সর্বাধিক রান এসেছে ৩০। গড় ৭৬, স্ট্রাইক রেট ১৩৮.১৮। এই চারটি খেলায় পাঁচটি চার, চারটি ছয় মেরেছেন। উইকেটরক্ষক ধোনি ১টি ক্যাচ ধরেছেন, স্টাম্প করেছেন তিনটি। দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে ধোনি ২৬ বলে ৩০ রান করলেন বটে কিন্তু সেটা ফিনিশার মাহির নামের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।

চিপকে ধোনির বাবা-মা উপস্থিতি ছিলেন ছেলের খেলা দেখতে, ধোনি অবসর নেবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। বাংলা দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি মনে করেন ২ বছর আগেই ধোনির অবসর নেওয়ার সঠিক সময় ছিল। মনোজ তিওয়ারি বলেন,২০২৩ সালেই ধোনির অবসর নেওয়াই সঠিক সময় ছিল। আইপিএল ট্রফি জেতার পরই অবসর নিয়ে ফেলতে পারত। আমার কোথাও যেন মনে হচ্ছে ধোনি যে সম্মান, খ্যাতি অর্জন করছিলেন সেটা গত দু'বছরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।
এখানেই থেমে না থেকে মনোজ আরও বলেন, ধোনির আগের সেই ফর্ম হারিয়ে ফেলেছে। বছরের পর বছর ধরে যে বিশ্বাস আস্থা ধোনি গড়ে তুলেছিল, সেটাও নষ্ট হচ্ছে। ধোনির এরকম খেলা ভক্তরাও মেনে নিতে পারছেন না। বিশেষ করে চেন্নাই সমর্থকরাই তাঁর বিরুদ্ধে সাক্ষাৎকার দিচ্ছে। এগুলোই প্রমাণ করছে ধোনির প্রতি ধীরে ধীরে আস্থা হারাচ্ছেন সিএসকে সমর্থকরাই।
তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক, ধোনি আছেন কুল মেজাজেই। শনিবার ম্যাচের পর ধোনি ক্লাস নিলেন দিল্লি দলের ক্রিকেটার আশুতোষ শর্মার। সেই ছবি প্রকাশ্যে এসেছে। মূলত ব্যাটিং নিয়েই আশুতোষকে পরামর্শ দেন।
এর আগে, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে, আশুতোষ জানিয়েছিলেন ২০২৪ সালের আইপিএলে ধোনি কীভাবে তাকে কিছু ব্যাটিং পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই আলোচনার বিষয়বস্তু গোপন রেখেছিলেন।
আশুতষ বলেছিলেন, আমি ধোনির সঙ্গে কথা বলেছিলাম। যখন আমাদের সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ ছিল, তখন আমি তাঁর সঙ্গে কথা বলি,মূলত ব্যাটিং নিয়েই কথা হয়। তবে সেটা গোপন ছিল। এবার অবশ্য বিষয়টি গোপন থাকল না।












Click it and Unblock the Notifications