IPL 2025: আইপিএলে ক্রিকেটার হিসেবে কি এবারই শেষ? পরিকল্পনা ফাঁস ধোনির

IPL 2025: মহেন্দ্র সিং ধোনি চলতি মাসেই নেমে পড়বেন চেন্নাই সুপার কিংসের অনুশীলনে। তার আগে মাহি ভক্তরা পেয়ে গেলেন ধোনি অ্যাপ।

এই অ্যাপেরই এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ধোনি। নানাবিধ সুযোগ-সুবিধা মিলবে এই অ্যাপ থেকে।

IPL 2025

এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে পাওয়া গেল ধোনি ও সঞ্জু স্যামসনকে। ধোনির নেতৃত্বে ভারত ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কাল রোহিত শর্মার ভারত নামবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে। সেই দলে আবার ঠাঁই হয়নি সঞ্জুর।

সঞ্জুর আঙুলে চোট রয়েছে। তবে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু আইপিএলের আগে ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। ধোনিও খেলবেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। তাঁকে আইপিএল নিলামের আগে রিটেন করেছিল সিএসকে।

সঞ্জু স্যামসন বলেন, যখন সকলে জানতে চান ধোনি কখন অবসর নেবেন তখন আমার মনে হয়, উনি আরও কিছুদিন খেলা চালিয়ে যান। তবে শুধু আমি নই। এমন প্রশ্ন যদি এখানে উপস্থিত সকলকে, কিংবা ভারতের যে কোনও প্রান্তে করা হয়, তাহলেও একই উত্তর আসবে। সকলেই চাইবেন ধোনি আরও খেলুন।

ধোনির কথায়, আমি ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। ফলে অনেকটা সময় হয়ে গেল। এখন আমি চাই যেটুকু ক্রিকেট অবশিষ্ট আছে তা উপভোগ করতে। যতদিন খেলতে পারি ততদিন ক্রিকেটকে উপভোগ করতে চাই।

ধোনি আরও বলেন, সকলেরই উচিত নিজেদের পক্ষে কোনটা ভালো সেটাকে চিহ্নিত করা। আমি যখন খেলি, তখন ক্রিকেটই আমার সব কিছু। অন্য কোনও কিছু নয়। সব কিছুর জন্যই উপযুক্ত সময় রয়েছে। সেটা চিহ্নিত করা জরুরি। ক্রিকেটার হিসেবে আমার সব সময় লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা। আগেও বলেছি, এই সুযোগ সকলে পান না।

ধোনি এদিন বলেন, আমার কাছে দেশ, দেশকে সেরার শিরোপা এনে দেওয়া সবার আগে। আমরা যখন কোনও বড় মঞ্চে নামি, কোনও সফরে যাই তখন দেশকে গৌরবান্বিত করার সুযোগের সদ্ব্যবহারই লক্ষ্য থাকে। এদিনের অনুষ্ঠানে ছোটবেলার কথাও উল্লেখ করেন ধোনি।

ধোনি জানান, যখন স্কুলে পড়তেন তখনকার মতো এখনও ক্রিকেট উপভোগ করতে চান। তিনি বলেন, আমরা কলোনিতে থাকতাম। বিকেল চারটে ছিল খেলার সময়। প্রায়ই ক্রিকেট খেলতাম। যেদিন আবহাওয়া ক্রিকেটের প্রতিকূল থাকতো, সেদিন ফুটবল খেলতাম। ধোনি এবারই আইপিএল শেষবার খেলবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। ধোনি এদিনের বক্তব্যে সরাসরি কিছু না জানালেও এবার ও পরেরবার তিনি খেলবেন বলে আশায় সিএসকে ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+