IPL 2025: পহেলগাঁওয়ের আঁচে আইপিএলে নেই জাঁকজমক, সানরাইজার্স হায়দরাবাদ কেন বসাল মহম্মদ শামিকে?
IPL 2025: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দল থেকে বাদ পড়লেন মহম্মদ শামি। হায়দরাবাদের উপ্পলে সানরাইজার্স খেলছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
মুম্বই ইন্ডিয়ান্সের পেসারদের দাপটে ব্যাকফুটে অরেঞ্জ আর্মি। তারই মধ্যে চর্চা শুরু হয়েছে শামির বাদ পড়া নিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স আজ টস জিতে ফিল্ডিং নেয়। ফলে সানরাইজার্স হায়দরাবাদ যে ব্যাটিং একাদশ প্রকাশ করে তাতে শামির নাম ছিল না। তবে জয়দেব উনাদকাটের নাম একাদশে রাখা হয়। শামির নাম ছিল ইমপ্যাক্ট সাবের তালিকায়।
চলতি আইপিএলে শামি অবশ্য মোটেই চেনা ছন্দে নেই। ১০ কোটি টাকায় শামিকে নেয় সানরাইজার্স। তিনি ৭টি ম্যাচে মাত্র পাঁচটি উইকেট নেন। সেরা বোলিং ২৮ রানে ২ উইকেট। গড় ৫২.২০, ইকনমি ১০.৮৭। যা শামির আইপিএল কেরিয়ারে সবচেয়ে খারাপ।
শামি হায়দরাবাদে সানরাইজার্সের প্রথম ২টি ম্যাচে ১টি করে উইকেট নিয়েছিলেন রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোনও উইকেট পাননি। ইডেনে কেকেআরের বিরুদ্ধে একটি উইকেট পান।
এরপর হায়দরাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২টি উইকেট পান। কিন্তু পাঞ্জাব কিংস ম্যাচে কোনও উইকেট পাননি, ৪ ওভারে ৭৫ রান দেন। মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভারে ২৮ রান দেওয়ার পর তাঁকে বসিয়ে রাহুল চাহারকে নামানো হয়েছিল।
আজ বোলিংয়ের সময় শামি বা চাহারকে নামানো যেত। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ায় ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাটার অভিনব মনোহরকে নামানো হয়। ২ রানে প্রথম, ৯ রানে দ্বিতীয় এবং ১৩ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট হারায় সানরাইজার্স। ৩৫ রানে পড়ে পঞ্চম উইকেট।
সানরাইজার্সের প্রথম চার ব্যাটার দুই অঙ্কের রান পাননি। ট্রাভিস হেড ৪ বলে ০, অভিষেক শর্মা ৮ বলে ৮, ঈশান কিষাণ ৪ বলে ১ ও নীতীশ কুমার রেড্ডি ৬ বলে ২ রান করেন। অনিকেত ভার্মা ১৪ বলে ১২ করে আউট হওয়ার পর হেইনরিখ ক্লাসেনের সঙ্গী হন মনোহর।
Let's all stand for peace and humanity.
— IndianPremierLeague (@IPL) April 23, 2025
A minute's silence was observed in Hyderabad to pay respect to the victims of Pahalgam terror attack.
All the players, support staff, commentators & match officials are wearing black armbands for tonight's game. #TATAIPL | #SRHvMI pic.twitter.com/PIVOrIyexY
এদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ক্রিকেটার, আম্পায়াররা মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। আতশবাজি ফাটানো, ডিজে মিউজিক বন্ধ রাখা হয়েছে। মাঠে নেই চিয়ারলিডাররাও।
সানরাইজার্স হায়দরাবাদ তুলল ৮ উইকেটে ১৪৩ রান। হেইনরিখ ক্লাসেন ৪৪ বলে সর্বাধিক ৭১ রান করেন। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে। মনোহর করেন ৩৭ বলে ৪৩। তিনি হিট উইকেট নেন। প্যাট কামিন্স করেন ২ বলে ১। হর্ষল প্যাটেল ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। ট্রেন্ট বোল্ট ২৬ রানে চারটি উইকেট নেন। দীপক চাহার ২টি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়া পেলেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications