IPL 2025: মিচেল স্টার্কের টানা ইয়র্কারেই কামাল! দিল্লির জয়ের নায়ককে হাতছাড়া করায় হাত কামড়াবে কেকেআর
IPL 2025: মিচেল স্টার্ক। চলতি আইপিএলের প্রথম সুপার ওভারে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ের প্রধান কারিগর।
বিশেষ করে ডেথ ওভারে অনবদ্য বোলিংয়েই দিল্লিকে ম্যাচে ফেরান স্টার্ক। তারপর সুপার ওভারেও তিনিই কামাল করলেন। বিশেষভাবে নজর কাড়ল টানা ইয়র্কার ফেলে ব্যাটারদের সমস্যায় ফেলার ছবি।

গত বছর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। উত্থান-পতন, ফর্ম নিয়ে সমালোচনা সামলেই স্টার্ক কিন্তু কেকেআরের ভরসা হয়ে ওঠেন। প্রথম কোয়ালিফায়ারে হন ম্যাচের সেরা। ফাইনালেও সেরার পুরস্কার গিয়েছিল স্টার্কের ঝুলিতে।
স্টার্ক যেভাবে রাজস্থান রয়্যালস ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন তাতে নিশ্চিতভাবেই তাঁকে ধরে না রাখার জন্য হাত কামড়াতে হতে পারে কেকেআরকে। গত বছরের আইপিএলের ফাইনালের পর ফের ম্যাচের সেরার পুরস্কার পেলেন স্টার্ক। প্রতিপক্ষ অধিনায়ক সঞ্জু স্যামসনও বারবার বললেন, স্টার্কের কাছেই হেরে গেলাম!
স্টার্ক ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, পরিকল্পনার বাস্তবায়ন যাতে হয় সেটাই নিজেকে বোঝাচ্ছিলাম। সঠিক পরিকল্পনা নিয়ে তার বাস্তবায়ন ঘটানো সব সময়ই লক্ষ্য থাকে। কখনও সাফল্য আসে, কখনও আসে না। এই ম্যাচে পরিকল্পনা কাজে দিয়েছে।
স্টার্ক বলেন, আমি এতদিন ধরে খেলছি যে কী করতে পারি সেটা সকলেই অনুমান করে থাকতে পারেন। যদি ওই ওভার (২০তম ওভার) আরও ১০ বার খেলতে হয়, প্রতিবারই অন্যরকম কিছু হবে। দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলের প্রশংসা করে স্টার্ক বলেন, অক্ষর দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। ফাফ দু প্লেসি, লোকেশ রাহুল, ট্রিস্টান স্টাবসরা রয়েছেন। কুলদীপ যাদবও অসাধারণ। এই জয় নিশ্চিতভাবেই দলের মনোবল বাড়াতে সহায়ক হবে।
#TATAIPL 2025’s FIRST 𝐒𝐔𝐏𝐄𝐑 𝐎𝐕𝐄𝐑! 😱🤩#DC and #RR give us yet another thriller. Who’s going to emerge victorious? ⚔
— Star Sports (@StarSportsIndia) April 16, 2025
Watch the LIVE action ➡ https://t.co/nbBEFOkjkM #IPLonJioStar 👉 #DCvRR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/4umue0JfjQ
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, সব ভালো যার শেষ ভালো। আমরা যেভাবে ব্যাট শুরু করেছিলাম, বিশেষ করে পাওয়ারপ্লেতে, তাতে মনে হচ্ছিল আরও ভালো ব্যাট করা যেত। টাইমআউটে অভিষেক পোড়েল ও লোকেশ রাহুল বলেন উইকেট ততটা সহজ নয়।
Absolutely electric finish today and another thriller at @IPL 2025! @DelhiCapitals and @rajasthanroyals battled hard, taking us to the season’s first super over. Congratulations to the Capitals on this unforgettable win! https://t.co/zs4ZYk2ixT
— Thakur Arun Singh (@ThakurArunS) April 16, 2025
অক্ষরের কথায়, ১২-১৩ ওভার থেকে মোমেন্টাম আমাদের দিকে আসে। আমরা যে স্কোরে পৌঁছেছি তা যথেষ্ট ভালো। বল সহজে ব্যাটে আসছিল না। নতুন ব্যাটারদের নেমেই রান করা কঠিন ছিল। রাজস্থান রয়্যালস যখন ঝোড়োগতিতে রান তুলছিল তখনও দলকে প্যানিকে আক্রান্ত হতে দেননি অক্ষর।
স্ট্র্যাটেজিক টাইমআউটে অক্ষর দলকে বোঝান, রাজস্থানেরও বাউন্ডারি মারা সহজ হবে না। ফলে আমাদের নিজেদের উপর আস্থা রেখে উইকেট তুলে নেওয়ার উপর জোর দিতে হবে। সেট ব্যাটার আউটের পর কয়েকটি উইকেট পড়তেই নতুন ব্যাটারদের প্যানিকের মাশুল দিল রাজস্থান, মনে করছেন অক্ষর।
অক্ষর বলেন, আমি যেভাবে বল করতে চাই সেটা হচ্ছে না। তবে দল জিতলে আত্মবিশ্বাস বাড়ে। দলের হয়ে দৃষ্টান্ত স্থাপন করে অবদান রাখতে চাই। আমি প্রসেসে ফোকাস রেখে এই ম্যাচেও ব্যাটিং, বোলিং করেছি। শেষ ওভারে স্টার্ককে ছাড়া কাউকেই ভাবেননি অক্ষর। তিনি ভেবেছিলেন, জেতালে স্টার্কই জেতাতে পারবেন। অক্ষরের কথায়, ১২টি বলই ইয়র্কার, এতেই বোঝা যায় কেন তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications