IPL 2025: মাঝের ওভারে ৫ উইকেট হারানোই সমস্যায় ফেলল পাঞ্জাবকে, ফের অ্যাওয়ে ম্যাচে বাজিমাত আরসিবির

IPL 2025: আবারও অ্যাওয়ে ম্যাচে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুল্লানপুরে ৭ বল বাকি থাকতে ৭ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে চলে এলো রজত পাটীদারের দল।

বিরাট কোহলি শেষ অবধি টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। প্রাথমিক ধাক্কা সামলে দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে গড়লেন শতাধিক রানের পার্টনারশিপ। যদিও ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিলেন বোলাররা।

IPL 2025

আরসিবি টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে পাঞ্জাব কিংস ১ উইকেটে ৬২ রান তুলে বড় স্কোরের সম্ভাবনা তৈরি করেছিল। যদিও এরপরই দাপট দেখালেন আরসিবির স্পিনাররা। যার জেরে মাঝের ওভারে সুবিধা করতে পারল না পাঞ্জাব কিংস।

Take a Poll

৭ থেকে ১৫ ওভারের মধ্যে পাঞ্জাব কিংস মাত্র ৫৭ রান তোলে। পড়ে ৫ উইকেট। একটা সময় ১৭ বলের মধ্যে ১৪ রান তোলার ফাঁকে তিন উইকেট হারায় পাঞ্জাব কিংস। সপ্তম ওভারের প্রথম বলেই প্রভসিমরণ সিংকে সাজঘরে ফেরান ক্রুণাল পাণ্ডিয়া।

অষ্টম ওভারে চতুর্থ বলে শ্রেয়স আইয়ারের উইকেটটি তুলে নেন রোমারিও শেফার্ড। নবম ওভারের শেষ বলে জশ ইনগ্লিসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন নেহাল ওয়াধেরা। ৬২ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। সেখান থেকে স্কোর দাঁড়ায় ৯ ওভারে চার উইকেটে ৭৬।

এরপর ১৪তম ওভারে জোড়া ধাক্কা দেন সুযশ শর্মা। দ্বিতীয় বলে বোল্ড করে দেন জশ ইনগ্লিসকে। এরপর পঞ্চম বলে সুযশের বলে বোল্ড হন মার্কাস স্টইনিস। ১১২ রানে পঞ্চম ও ১১৪ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ডেথ ওভারেও পাঞ্জাব কিংস ৩৭ রানের বেশি তুলতে পারেনি।

পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, সিংহভাগ ব্যাটারই প্রথম বল থেকে চালিয়ে খেলতে পছন্দ করেন। আমরা যেভাবে শুরু করেছিলাম, সেই ছন্দ ধরে রাখতে পারিনি। উইকেটও ক্রমেই মন্থর হয়েছে। মাঝের ওভারগুলিতেও বোলারদের বিরুদ্ধে আগ্রাসী হতে পারিনি।

শ্রেয়স মিডল অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় রান প্রত্যাশা করছেন। সামনে ছয় দিনের বিরতি পাচ্ছে পাঞ্জাব কিংস। প্রয়োজনীয় খামতি মিটিয়ে নতুনভাবে ঝাঁপানোর অঙ্গীকারও করলেন শ্রেয়স। নিজের ফর্মেও চিন্তিত নন। যে কোনও মূল্যে দুই অঙ্কের রানে পৌঁছতে চাইছেন। উল্লেখ্য, শ্রেয়স টানা তিন ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারলেন না। কেকেআর ম্যাচে শূন্য, আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৭ রানে আউট হওয়ার পর আজ করলেন ৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+