IPL 2025: আইপিএলে প্রথম দুই জায়গা দখলের জোর টক্কর, কোন দল কোথায় দাঁড়িয়ে?
IPL 2025: চলতি আইপিএলে ২টি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১৪ পয়েন্টে। আজ জিতলে পৌঁছে যাবে গুজরাত টাইটান্সও। শীর্ষে অবশ্য রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, টানা ৬ ম্যাচে জিতে।
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, প্লে-অফে ওঠার ম্যাজিক ফিগার ১৬। একাধিক দলের কাছে ২০ পয়েন্টে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও আছে।

মুম্বই ইন্ডিয়ান্স
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০০ রানে জেতার ফলে মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট সবচেয়ে ভালো। ১.১২৪। প্লে-অফে প্রথম দুইয়ে থাকার ক্ষেত্রে এটি হার্দিক পাণ্ডিয়াদের কাছে গুরুত্বপূর্ণ রয়েছে। মুম্বইয়ের ম্যাচ বাকি গুজরাত, পাঞ্জাব আর দিল্লির বিরুদ্ধে। যারা পয়েন্ট তালিকার প্রথম পাঁচে রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের দুটি হোম ম্যাচ বাকি। চলতি বছর ওয়াংখেড়েতে মুম্বই পাঁচটির মধ্যে চারটি হোম ম্যাচ জিতেছে, যা অন্য দলগুলির তুলনায় বেশি। মুম্বই ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে যেতে পারে অন্য ম্যাচের ফলাফল তাদের পক্ষে গেলে। আবার এখনও অবধি পাঁচটি দল ১৮ বা তার বেশি পয়েন্ট পেতে পারে। মুম্বইয়ের সুবিধা নেট রান রেট ভালো থাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১০ ম্যাচে ১৪ পয়েন্ট আছে। নেট রান রেট ০.৫২১। চেন্নাই সুপার কিংস,সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হোম ম্যাচ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাকি।
সিএসকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। কেকেআর ও সানরাইজার্সও ঝুলছে সরু সুতোয়। আরসিবিও ২০ পয়েন্টে পৌঁছে যেতে পারে। বর্তমানে যা পরিস্থিতি তাতে সাতটি দল ১৬ পয়েন্টে এবং পাঁচটি দল ১৮ বার তার বেশি পয়েন্ট পেতে পারে। দুর্বল প্রতিপক্ষরা থাকায় আরসিবির প্লে-অফে যেতে বেগ পেতে হবে না।
পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংসের ১০ ম্যাচে রয়েছে ১৩ পয়েন্ট। নেট রান রেট ০.১৯৯। শ্রেয়স আইয়ারদের হোম ম্যাচ বাকি লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়েছে অ্যাওয়ে ম্যাচ।
পা়ঞ্জাব শেষ পাঁচটি ম্যাচের একটিতে হেরেছে, তিনটিতে জিতেছে। কলকাতার ম্যাচ জিততে পারতো, বাধা হয় বৃষ্টি, ফলে ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। পাঞ্জাব যদি বাকি চারটির মধ্যে তিনটিতে জিততে পারে, তাহলে কারও দিকে তাকাতে হবে না। তবে যদি ১৫ পয়েন্টে শেষ করে তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে। বাকি সব ম্যাচ হারলে ছিটকে যাবে পাঞ্জাব
Blocking the noise, we’re ready to rise 🔥💪 pic.twitter.com/lJ3yAnAAbN
— Gujarat Titans (@gujarat_titans) May 2, 2025
গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্স ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়েছে। তারাও প্রথম দুইয়ে শেষ করতে পারে। গুজরাতের হোম ম্যাচ বাকি সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়েছে অ্য়াওয়ে ম্যাচ।
যদি গুজরাত সব ম্যাচে জেতে তাহলে পৌঁছতে পারে ২২ পয়েন্টে। গুজরাতের নেট রান রেটও ভালো (০.৭৪৮)। আমেদাবাদে এবার চারটির মধ্যে মাত্র ১টিতে হেরেছে গুজরাত। ফলে হোম ম্য়াচগুলিতে ২ পয়েন্ট করে নিশ্চিত করলেই গিলদের সামনে খুলে যাবে প্লে-অফের রাস্তা। বিশেষ করে সানরাইজার্স ও চেন্নাই- যারা শেষ দুটি স্থানে আছে তাদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামবে গুজরাত।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালসের রয়েছে ১০ ম্য়াচে ১২ পয়েন্ট। টানা দুটি হোম ম্য়াচে হারায় কিছুটা অস্বস্তিতে অক্ষর প্যাটেলরা। তাঁরা শুরুটা করেছিলেন দারুণভাবে। দিল্লির নেট রান রেট ০.৩৬২। দিল্লির বাকি চারটির মধ্যে একটিই হোম ম্যাচ রয়েছে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।
সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাকি। তিনটিতে জিতলে প্লে-অফে যেতে অসুবিধা হওয়ার কথা নয় দিল্লির। দিল্লি প্রথম ৬টি ম্যাচের পাঁচটিতে জিতেছিল। তারপর চারটির মধ্যে জয় মাত্র একটিতে। শেষ চারটির মধ্যে তিনটিতেই হার। দিল্লি চারটির মধ্যে তিনটি অ্যাওয়ে ম্যাচে জিতেছে। হোম ম্যাচে ৬টির মধ্যে জয় তিনটিতে।
লখনউ সুপার জায়ান্টস
লখনউ সুপার জায়ান্টসের ১০ ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ০.৩২৫। পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে এবং আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাকি। সব কটিতে জিতলে হবে ১৮ পয়েন্ট। তিনটিতে জিতলে ১৬ পয়েন্ট।
১৬ পয়েন্টে যদি একাধিক দল থাকে সেক্ষেত্রে নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে। ফলে লখনউকে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। দিল্লির মতো লখনউও তাদের শেষ চারটির মধ্যে তিনটি ম্যাচে হেরেছে। লখনউয়ের কাজ কঠিন, কারণ তাদের তিনটি ম্যাচ বাকি প্রথম চারে থাকা দবগুলির বিরুদ্ধে।
কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্সের কাছে সব ম্যাচ ডু-অর-ডাই। ১০ ম্যাচে রয়েছে ৯ পয়েন্ট। নেট রান রেট ০.২৭১। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলে শেষ দুটি ম্যাচ অ্যাওয়ে, যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও আরসিবির বিরুদ্ধে।
কেকেআর যদি সব ম্যাচে জেতে তাহলে হবে ১৭ পয়েন্ট। তাতে শেষ চার নিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু তিনটিতে জিতলে থামতে হবে ১৫ পয়েন্টে। যা যথেষ্ট হবে না শেষ চারে যেতে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে। আর চারটির মধ্যে ২টিতে হারলে বিদায় নিশ্চিত। কেকেআর চাইবে ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে যাওয়া রাজস্থান ও চেন্নাইকে হারিয়ে অ্য়াওয়ে ম্যাচ খেলতে যেতে। একমাত্র আরসিবিই বাকিদের তুলনায় শক্ত প্রতিপক্ষ।
সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে ৯ ম্যাচে ৬ পয়েন্ট। সব ম্যাচ জিতলে হবে ১৬ পয়েন্ট। গুজরাত টাইটান্স, আরসিবি ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্যাওয়ে এবং দিল্লি ক্যাপিটালস ও কেকেআরের বিরুদ্ধে হোম ম্যাচ বাকি রয়েছে।
১৬ পয়েন্ট পেলেও শেষ চার নিশ্চিত নাও হতে পারে। গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। যেটা সানরাইজার্সের খুব খারাপ (-১.১০৩)। সম্ভাবনা কম, তবে ১৪ পয়েন্ট নিয়ে যদি একাধিক দলের মধ্যে চতুর্থ স্থান দখলের লড়াই চলে তবে সানরাইজার্সকে টার্গেট করতে হবে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications