IPL 2025: ধোনি থেকে শ্রেয়স, চেন্নাই-পাঞ্জাব ম্যাচে ভাঙতে পারেন একগুচ্ছ রেকর্ড, দেখুন তালিকা
বুধবার আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। চলতি মরশুমে এখনো পর্যন্ত নটি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে চেন্নাই। ফলে পাঁচবারের চ্যাম্পিয়নরা এবারে লিগ টেবিলে একেবারে শেষ স্থানে। অন্যদিকে পাঞ্জাব কিংস ভালো খেললেও প্লে অফের লড়াইয়ে খুব ভালো জায়গায় আছে তা বলা যাবে না। তারা রয়েছে পঞ্চম স্থানে।
এই পরিস্থিতিতে বুধবারের ম্যাচে বেশ কিছু রেকর্ড করতে পারেন দুই দলের ক্রিকেটারাই। কোন কোন রেকর্ড হতে পারে চেন্নাই বনাম পাঞ্জাব ম্যাচে সেটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে। ঋতুরাজ চোট পেয়ে ছিটকে যাওয়ায় চেন্নাই দলকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর বয়সেও উইকেট কিপিংয়ে যে ক্ষিপ্রতা দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তা অবাক করে দিয়েছে ক্রিকেট বিশ্বকে।

সিএসকে জার্সিতে উইকেটর হিসাবে ১৫০ টি ক্যাচ ধরার মাইল ফলক থেকে আর মাত্র তিন ধাপ দূরে আছেন ধোনি। এই ম্যাচে তিনটি ক্যাচ দিতে পারলেই চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫০ টি ক্যাচ তালু বন্দি করারনজির সৃষ্টি করবেন ধোনি। এখনও পর্যন্ত ব্যাট হাতে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পেরেছেন ধোনি এমনটা নয়। ১৪০ রান করতে পেরেছেন, সর্বোচ্চ ৩০। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১১ টি ৪ এবং আটটি ছক্কা হাঁকিয়েছেন । তবে ধোনি আজকের ম্যাচে চারটি ছক্কা মারতে পারলেই টি২০ কেরিয়ারে ৩৫০ টি ছক্কা মারার নজির সৃষ্টি করবেন মাহি।
পাশাপাশি রেকর্ড সৃষ্টি করার দৌড়ে আছেন রবীন্দ্র জাদেজা আর মাত্র দুটি উইকেট পেলেই সিএসকের হয়ে ১৫০ টি উইকেট নেওয়ার নজির গড়বেন জাদেজা। এখনও পর্যন্ত ১৫৫ টি ম্যাচে ১৪৮ টি উইকেট নিয়েছেন সিএসকের হয়ে। তার সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট
এবার আসা যাক পাঞ্জাব কিংস দলের কথায় চলতি আইপিএলে এখনও পর্যন্ত নটি ম্যাচে ২৮৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। এই ম্যাচে ১১ টি ৪ মারতে পারলে আইপিএলে ৩০০ টি ৪ মারার নজির স্পর্শ করবেন পাঞ্জাব কিংস অধিনায়ক। পাঞ্জাব কিংসের অলরাউন্ডার মার্কাস স্টইনিস যদি এই ম্যাচে পাঁচ রান করতে পারেন তাহলে টি২০ ক্রিকেটে ৬৫০০ রানের মাইল ফলক স্পর্শ করবেন।
এখনও পর্যন্ত ৩১৪ টি২০ ম্যাচ খেলে ৬৪৯৫ রান করেছেন। একই সঙ্গে আইপিএল ক্যারিয়ারে ২০০০ রান থেকে ৬৭ রান দূরে আছেন মার্কাস, পাশাপাশি এই ম্যাচে ৮৭ রান করতে পারলে আইপিএলে ৫০০ রান পূরণ পড়বে রাচিন রবীন্দ্র। যদিও তিনি এবারের আইপিএলে একেবারেই ছন্দে নেই রবীন্দ্র।












Click it and Unblock the Notifications