IPL 2025: আরসিবি ম্যাচে খেলতে পারবেন রোহিত? প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিরাট আপডেট মুম্বই কোচের
আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। চার ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। সেই জয় ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে। বাকি তিন ম্যাচেই হার। হার্দিকদের পরের ম্যাচ সোমবার। ওয়াংখেড়েতে প্রতিপক্ষ আরসিবি। এই ম্যাচে খেলতে পারবেন রোহিত শর্মা। হিটম্যান চোটের জন্য শুক্রবার লখনউ দলের বিরুদ্ধে খেলতে পারেননি।
আইপিএলে এখনও পর্যন্ত রানের মধ্যে নেই রোহিত শর্মা। প্রথম তিন ম্যাচে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ০, ৮, ১৩ রান। শুক্রবার এলএসজির বিরুদ্ধে ম্যাচের আগে জানা গিয়েছিল হাঁটুতে চোটের জন্য লখনউ ম্যাচ খেলতে পারছে না রোহিত।

শুক্রবার টসের সময় হার্দিক পাণ্ডিয়া জানিয়েছিলেন , হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মা। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুশীলনের সময়ে হাঁটুতে চোট পান তিনি। রোহিত শর্মার চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জয়াবর্ধনে রোহিতের চোটের আপডেট দিয়েছেন।
লখনউ ম্যাচ জয়ের পর রোহিত শর্মার চোট প্রসঙ্গে জয়াবর্ধনে বলেন, রোহিতের হাঁটুতে চোট আছে, ম্যাচের আগেরদিন ব্যাট করার চেষ্টা করেছিল, ওজন বাড়াতে পারেনি, ম্য়াচের দিনও তাঁর ফিটনেস পরীক্ষা করা হয় কিন্তু তাতেও খুব একট স্বচ্ছন্দ বোধ করেননি রোহিত। ব্যাট করা, ওজন বাড়াতে তার অস্বস্তি হচ্ছিল। তাই সে অনুভব করেছিল লখনউয়ের বিরুদ্ধে খেলার জন্য তিনি ১০০ শতাংশ উপযুক্ত নন, তাই রোহিতকে নিয়ে আমরা সতর্কতা অবলম্বন করেছি।
রোহিতের প্রত্যাবর্তন সম্পর্কে আপডেট দিতে গিয়ে জয়াবর্ধনে বলেন যে, আমাদের দলের প্রাক্তন অধিনায়কের সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে। আমরা ভেবেছি তাঁকে পুরো সুস্থ হয়ে ওঠার জন্য আরও কয়েকদিন সময় দেওয়া উচিত।
তাঁর অফ ফর্ম নিয়েও চর্চা চলছে। যদিও চোটের জন্যই যে রোহিত লখনউ ম্যাচে খেলতে পারেনি সেটা স্পষ্ট জয়াবর্ধনের কথাতেই। লখনউ ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে খোস মেজাজে কথা বলতে দেখা যায় হিটম্যানকে।












Click it and Unblock the Notifications